বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৪৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

দিনাজপুরে বাস–ইজিবাইক সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত, আহত ৩

চৌধুরী নুপুর নাহার তাজ দিনাজপুর জেলা প্রতিনিধি / ৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫

চৌধুরী নুপুর নাহার তাজ
দিনাজপুর জেলা প্রতিনিধি

দিনাজপুরে মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় একই পরিবারের চারজনের মৃত্যু হয়েছে। যাত্রীবাহী মিনিবাস ও ইজিবাইকের মুখোমুখি সংঘর্ষে নিহতদের মধ্যে নারী ও শিশু রয়েছে। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও তিনজন।

শনিবার (২২ নভেম্বর) বিকেলে দিনাজপুর-রংপুর মহাসড়কের ১০ মাইল এলাকায়, দিনাজপুর সদর উপজেলার গম ও ভুট্টা গবেষণা ইনস্টিটিউটের সামনে এ ভয়াবহ দুর্ঘটনা ঘটে।

দুর্ঘটনার পর ক্ষুব্ধ স্থানীয়রা প্রায় তিন ঘণ্টা মহাসড়কে যান চলাচল বন্ধ করে রাখেন। পরে বিকেল সাড়ে ৫টার দিকে পুলিশ ও প্রশাসনের হস্তক্ষেপে যান চলাচল স্বাভাবিক হয়।

নিহত চারজনই একই পরিবারের সদস্য। তারা হচ্ছে সদর উপজেলার কুতইর গ্রামের ইয়াকুব আলীর স্ত্রী মর্জিনা খাতুন (৫৫), দুই নাতীন সাদিয়া আক্তার (১৫) ও শাম্মী আক্তার (৭) এবং মর্জিনার ভাইয়ের স্ত্রী তানজিনা আক্তার (৩৫)।৷ এই দুর্ঘটনার পর তাৎক্ষণিক আহতদের নাম পাওয়া যায়নি।

নিহত মর্জিনার শ্বশুর ও ইজিবাইকযাত্রী মকবুল হোসেন জানান— “পরিবারের সবাই মিলে কান্তনগর রাসমেলা দেখতে যাচ্ছিলাম। হঠাৎ সামনে কী ঘটল বুঝতে পারিনি—শুধু প্রচণ্ড ধাক্কার শব্দ শুনেছি।”

স্থানীয় প্রত্যক্ষদর্শী বাবুল হোসেন বলেন— “বীরগঞ্জ থেকে দিনাজপুরগামী একটি মিনিবাসের সঙ্গে কাহারোলমুখী ইজিবাইকের সরাসরি মুখোমুখি সংঘর্ষ হয়। ধাক্কায় ইজিবাইকের কয়েকজন যাত্রী ছিটকে সড়কে পড়ে যান।”

দুর্ঘটনার পর ক্ষুব্ধ জনতা ধাওয়া করে মিনিবাসটিকে আটক করেন।

দুর্ঘটনার পরপরই তিনজন ঘটনাস্থলেই মারা যান। গুরুতর আহত তানজিনা আক্তারকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।

দিনাজপুর হাইওয়ে থানার উপপরিদর্শক রেজাউল ইসলাম জানান—“বাসটি আটক করে পুলিশের হেফাজতে রাখা হয়েছে। তবে চালক ও তার সহযোগী পালিয়ে গেছে। আহতদের দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসা চলছে।”

দিনাজপুর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন কর্মকর্তা ওবাইদুর রহমান বলেন— “ঘটনাস্থল থেকে তিনজনের মৃতদেহ উদ্ধার করা হয়। হাসপাতালে আরও একজন মারা গেছেন।”

দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে গিয়ে দেখা যায়—নিহতদের স্বজনরা কান্নায় ভেঙে পড়েছেন। একই পরিবারের চারজনের মৃত্যুতে হাসপাতাল চত্বরে শোকের ছায়া নেমে এসেছে। পুলিশ মৃতদেহগুলো স্বজনদের কাছে হস্তান্তরের প্রক্রিয়া সম্পন্ন করছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর