মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৪৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

শেরপুরে যুব উন্নয়ন ও কর্মসংস্থান নিয়ে এসডিএফ’র কর্মশালা অনুষ্ঠিত

মিজানুর রহমান , শেরপুর প্রতিনিধি : / ৯৩ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২৫ নভেম্বর, ২০২৫

মিজানুর রহমান , শেরপুর প্রতিনিধি :

শেরপুরে সোশ্যাল ডেভেলপমেন্ট ফাউন্ডেশন (এসডিএফ) আয়োজিত “যুব উন্নয়ন ও কর্মসংস্থান বিষয়ক কর্মশালা” অনুষ্ঠিত হয়েছে। আর্থিক প্রতিষ্ঠান বিভাগ, অর্থ মন্ত্রণালয়ের রেজিলিয়েন্স, এন্ট্রাপ্রেনিওরশীপ এন্ড লাইভলীহুড ইমপ্রুভমেন্ট (আরইএলআই) প্রকল্পের আওতায় আয়োজিত কর্মশালার প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক সাইফুল ইসলাম কমল।

মঙ্গলবার (২৫নভেম্বর) সকালে জেলা যুব উন্নয়ন অধিদপ্তর মিলনায়তনে অনুষ্ঠিত কর্মশালায় যুবদের সক্ষমতা বৃদ্ধি, উদ্যোক্তা তৈরির সুযোগ এবং কর্মসংস্থানমুখী বিভিন্ন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়। শেরপুর জেলা কার্যালয়ের এসডিএফ কর্মকর্তারা প্রকল্পের কার্যক্রম ও অগ্রগতি তুলে ধরেন।

এসডিএফ এর জেলা ব্যবস্থাপক গোলাম মোস্তফার সভাপতিত্বে এবং জেলা কর্মকর্তা (হিসাব ও প্রশাসন) মো. মাহমুদুর রহমান, জেলা কর্মকর্তা (এলএইচ) মোহাম্মদ ছামিউর রহমান খান ও ক্লাস্টার কর্মকর্তা বলরাম চন্দ্র ঘোষ এর সার্বিক তত্বাবধানে এবং আঞ্চলিক ব্যবস্থাপক তানজিনা আলম এর সঞ্চালনায় আলোচনা সভায়
অন্যান্যদের মাঝে বক্তব্য রাখেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক মো. নুরুজ্জামান চৌধুরী, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা: এবিএম আব্দুর রউফ, জেলা মৎস্য কর্মকর্তা সুলতানা লায়লা তাসনীম, জেলা সমবায় কর্মকর্তা সাহাদত হোসেন, জেলা যুব উন্নয়ন অধিদপ্তরের কো-অর্ডিনেটর অরুনাথ দেবনাথ, ব্র্যাকের আঞ্চলিক ডিস্টিক কো-অর্ডিনেটর ফারহানা মিল্কী, টিসিসি’র অধ্যক্ষ পীযুষ কান্তি সরকার প্রমূখ।

বক্তারা বলেন, সরকারের বিভিন্ন প্রকল্প ও সহায়তা কাজে লাগিয়ে যুবসমাজকে স্বনির্ভর হতে হবে। এসডিএফ’র আরইএলআই প্রকল্প জেলার তরুণদের জীবিকা উন্নয়ন ও উদ্যোক্তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তারা আশা প্রকাশ করেন।

কর্মশালায় জেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, নকলা, নালিতাবাড়ী, শ্রীবরদী ও ঝিনাইগাতীসহ চার উপজেলার ৭টি ক্লাস্টার অফিসের কর্মকর্তা ও উপকারভোগীরা অংশ গ্রহন করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর