শনিবার, ০৯ মে ২০২৬, ০৮:০০ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন

ভুরুঙ্গামারীতে ২ হাজার ৬৫০ কৃষক পেল প্রনোদনার ধানবীজ ও সার

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫

ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে কৃষি প্রণোদনা কর্মসুচির আওতায় ক্ষুদ্র ও প্রান্তিক চাষীদের মধ্যে বিনামূল্যে উফসী ও হাইব্রীড জাতের ধানবীজ ও সার বিতরণ করা হয়েছে।

বুধবার (২৬ নভেম্বর) দুপুরে উপজেলা কৃষি অফিস চত্বরে আয়োজিত সার ও বীজ বিতরণ অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার দীপ জন মিত্র।

বিতরণ অনুষ্ঠানে ৮৫০ জন কৃষকের মাঝে ৫ কেজি করে উফসী ধানবীজ, ১০কেজি ডিএপি ও ১০ কেজি এমওপি সার এবং ১৮০০ জন কৃষকের মাঝে ২ কেজি করে হাইব্রিড ধানবীজ বিতরণ করা হয়।

এ সময় বক্তব্য রাখেন, উপজেলা কৃষি অফিসার কৃষিবিদ আব্দুল জব্বার, উপজেলা বিএনপির আহ্বায়ক কাজী আলাউদ্দিন মন্ডল, সদস্য সচিব প্রভাষক শহিদুল ইসলাম আকন্দ, উপজেলা প্রাণি সম্পদ কর্মকর্তা ডাঃ আশিকুজ্জামান, যুব উন্নয়ন কর্মকর্তা মকবুল হোসেন,অতিরিক্ত কৃষি কর্মকর্তা শরীফা জান্নাত,কৃষি সম্প্রসারন কর্মকর্তা সরওয়ার তৌহিদ প্রমুখ।

পরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের ২ হাজার ৬৫০ জন কৃষকের মধ্যে ধানবীজ ও সার বিতরণ করা হয়।
#####
নাহিদুল ইসলাম নাহিদ
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৬-১১-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর