মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ১০:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬

খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় দোয়া মাহফিল ও আলোচনা সভা

স্টাফ রিপোর্টার: / ১৩৬ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ২ ডিসেম্বর, ২০২৫

স্টাফ রিপোর্টার

বিএনপি চেয়ারপারসন তিন বারের সাবেক প্রধানমন্ত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্থতা কামনায় সুনামগঞ্জের তাহিরপুর উপজেলায় খতমে কোরআন,দোয়া ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২ ডিসেম্বর) বিকালে উপজলা সদর সংলগ্ন বীরনগর মাঠে এ মাহফিল অনুষ্ঠিত হয়।

এ সময় ৬০ জন হাফেজ পবিত্র কোরআন খতম শেষে বেগম খালেদা জিয়ার সুস্থতার জন্য মোনাজাত করেন। মাহফিলের আয়োজন করেন সুনামগঞ্জ-১ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ও কৃষক দলের কেন্দ্রীয় সহ-সাধারণ সম্পাদক আনিসুল হক।

তিনি বলেন,গোটা জাতি আজ বেগম খালেদা জিয়ায় সুস্থতা কামনা করে দোয়া করছে৷ সারা দেশ নেত্রীকে নিয়ে উদ্বেগ উৎকণ্ঠায়। আমরা মহান আল্লাহর কাছে দোয়া করি তিনি যেন সুস্থ হয়ে আমাদের মাঝে স্বাভাবিক জীবনে ফিরে আসেন। এই দেশকে, এই জাতিকে পথনির্দেশনা দেন।

দোয়া মাহফিলে উপস্থিত ছিলেন,তাহিরপুর উপজেলা বিএনপির সাবেক সভাপতি নুরুল ইসলাম, বর্তমান উপজেলা বিএনপি আহ্বায়ক মো. বাদল মিয়া, যুগ্ম আহ্বায়ক রাখাব উদ্দিন,আবুল হুদা প্রমুখ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর