বুধবার, ২৪ জুন ২০২৬, ০২:৪২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
রাজশাহী বিএনপি নেতার বিরুদ্ধে চাঁদা দাবির অডিও ভাইরাল, বাকেরগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সের রোগীদের খাবারে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ বদলগাছীতে খাস খাজনা আদায়ে ব্যাপক অনিয়ম, রাজস্ব হারাচ্ছে সরকার। বালিয়াডাঙ্গীতে ২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেফতার তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি

শেরপুরের নকলায় নিখোঁজের চারদিন পর ডোবা থেকে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার ।

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি: / ১৩১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২০ ডিসেম্বর, ২০২৫

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুরের নকলায় নিখোঁজের ৪ দিন পর বাড়ির পাশের ডোবা থেকে রেশমী নামে ৭ বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করা হয়েছে বলে খবর পাওয়া গেছে।

শনিবার সকালে উপজেলার কায়দা এলাকার বেগুনপট্রি মধ্যপাড়া মহল্লায় এই ঘটনাটি ঘটে। নিহত রেশমী দরিদ্র ভ্যানচালক সাইফুল ইসলামের মেয়ে।

জানা যায়, গত ১৬ ডিসেম্বর দুপুরের দিকে রেশমী বাড়ি থেকে নিখোঁজ হয়। পরিবারের পক্ষ থেকে আত্মীয়-স্বজন বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করে ও তার কোনো সন্ধান পায়ানি।

পরে ( ২০ ডিসেম্বর ) শনিবার সকালে বাড়ির পাশের ডোবায় শিশুটির মরদেহ পরে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়।

নকলা থানার পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহটি উদ্ধার করে। এই ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। 

পুলিশ জানায়, এবিষয়ে আইনগত প্রক্রিয়া শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য পাঠানো হবে। তাছাড়া ঘটনার রহস্য উদঘাটনে তদন্ত অব্যাহত রয়েছে বলে জানায় পুলিশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর