শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৩:২৪ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ / ৮৪ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২৮ ডিসেম্বর, ২০২৫

নাহিদ হাসান , ভুরুঙ্গামারী (কুড়িগ্রাম) প্রতিনিধিঃ

পাঁচটি মাদক মামলায় পলাতক আসামি সোহেল রানা (৩০) কে গ্রেফতার করেছে ভুরুঙ্গামারী থানা পুলিশ। তিনি উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোট খাটামারী গ্রামের আজাহার আলীর পুত্র। রবিবার (২৮ ডিসেম্বর) গ্রেফতারকৃতকে কুড়িগ্রাম জেলা আদালতে পাঠানো হয়েছে।

পুলিশ জানায়, গ্রেফতারকৃত সোহেল রানা ২০১৯ সালে নাগেশ্বরী থানায় একটি মাদক মামলা, ২০২০ সালে লালমনিরহাট থানায় অপর একটি মাদক মামলা, ২০২২ সালে রংপুর কোতোয়ালি থানায়, ২০২৩ সালে সিরাজগঞ্জ থানায় এবং ২০২৪ সালে গাইবান্ধার পলাশবাড়ী থানায় তিনটি মাদক মামলা সহ মোট ৫টি মামলায় ওয়ারেন্টভুক্ত আসামি। পরোয়ানা মাথায় নিয়ে তিনি ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে আত্মগোপন করে আসছিলেন।

ভুরুঙ্গামারী থানা পুলিশের এস আই সাইফুল ইসলামের নেতৃত্বে সংগীয় অফিসার ও র‍্যাব- ১১ এর সহযোগিতায় শনিবার রাত ১০ টার দিকে নারায়নগঞ্জ জেলার সিদ্ধিরগঞ্জ থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে ভুরুঙ্গামারী থানায় নিয়ে আসা হয়।

ভুরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ আজিম উদ্দিন জানান, ভুরুঙ্গামারী থানা পুলিশের অক্লান্ত পরিশ্রমে ৫ মাদক মামলার আসামিকে গ্রেফতার করে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে।

#####
নাহিদ হাসান নিবিড়
মোবাঃ ০১৭৫০৫২৭৩৬৯
২৮-১২-২০২৫


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর