সোমবার, ২২ জুন ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

বিদায় ২০২৫: আত্মশুদ্ধি ও নতুন সংকল্পের আহ্বানে সোহেল সরকার

নিজস্ব প্রতিবেদক / ৯৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৩১ ডিসেম্বর, ২০২৫

নিজস্ব প্রতিবেদকঃ

২০২৫ সালের বিদায়লগ্নে দাঁড়িয়ে বিগত বছরের সকল ভুল-ভ্রান্তি পেছনে ফেলে নতুন উদ্যমে সামনে এগিয়ে যাওয়ার প্রত্যয় ব্যক্ত করেছেন বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব, সমাজসেবক ও প্রবাসী সাংবাদিক সোহেল সরকার। তিনি এক বিবৃতিতে দেশবাসী এবং সকল শুভানুধ্যায়ীকে নতুন বছরের অগ্রিম শুভেচ্ছা জানিয়েছেন।

দৈনিক সোনালী সময় ও দৈনিক প্রতিবাদের প্রকাশক ও সম্পাদক সোহেল সরকার বর্তমানে একজন প্রভাবশালী বাংলাদেশী-ব্রিটিশ নাগরিক হিসেবে বিদেশের মাটিতে দেশের মর্যাদা উজ্জ্বল করছেন। গণমাধ্যম ও সাংবাদিকতার প্রসারে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে চলেছেন।

বিবৃতিতে সোহেল সরকার বলেন,
“একটি বছর শেষ হওয়া মানে কেবল ক্যালেন্ডার পরিবর্তন হওয়া নয়, বরং নিজের কর্মকে মূল্যায়ন করার একটি সুযোগ। বিগত দিনে অনিচ্ছাকৃত যেসব ভুল-ভ্রান্তি হয়েছে, তা থেকে শিক্ষা নিয়ে আমরা ২০২৬ সালে আরও বলিষ্ঠভাবে পথ চলতে চাই। সত্য ও ন্যায়ের পথে অবিচল থেকে বস্তুনিষ্ঠ সাংবাদিকতার মাধ্যমে গণমানুষের অধিকার প্রতিষ্ঠাই আমাদের মূল লক্ষ্য।”

উল্লেখ্য যে, সোহেল সরকার কেবল সম্পাদক হিসেবেই নয়, তিনি সাংবাদিকতা জগতের বিভিন্ন পর্যায়ে অত্যন্ত দক্ষতার সাথে যুক্ত আছেন। তিনি বর্তমানে রোজ টিভি ইউকে, তাড়াশ টাইমস, দৈনিক চাঁদপুরের আলো, ডেইলি ঢাকা মেইল ও প্রমথ আলো পত্রিকার উপদেষ্টার দায়িত্ব পালন করছেন। এছাড়াও তিনি যুক্তরাজ্য অনলাইন প্রেস ক্লাবের সাংগঠনিক সম্পাদক হিসেবে প্রবাসী সাংবাদিকদের ঐক্যবদ্ধ করতে নিরলস কাজ করে যাচ্ছেন।

২০২৫-এর শেষ সূর্যাস্তের সাথে সাথে সকল গ্লানি মুছে যাক এবং ২০২৬ সাল নিয়ে আসুক সমৃদ্ধি, শান্তি ও নতুন সম্ভাবনা—এই শুভকামনায় তিনি সকলকে নতুন বছরের শুভেচ্ছা জানিয়েছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর