বুধবার, ০৬ মে ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
আজকের শিরোনাম
সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা তাহিরপুরে ৪২ পিস ইয়াবা,নগদ টাকা, মোটরসাইকেলসহ ১জন আটক। জগন্নাথপুর উপজেলা চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় মহিউদ্দিন বাবলু  ১৪ দফা দাবিতে গাজীপুরে বিএমএসএফের র‍্যালি ও আলোচনা সভা চট্টগ্রামে মাইজভান্ডারি গবেষক আল্লামা গোলাম মোস্তফা শায়েস্তা খাঁন আজহারীর ইন্তেকাল চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার।

শেরপুরের ঝিনাইগাতীতে শীতার্ত মানুষের পাশে ইউএনও আশরাফুল আলম রাসেল!

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৮০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩ জানুয়ারী, ২০২৬

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:

গারো পাহাড়ের পাদদেশে অবস্থিত শেরপুর জেলার ঝিনাইগাতীতে ভারত সীমান্ত ঘেঁষা পাহাড় এলাকায় গত এক সপ্তাহের বেশি সময় ধরে জেঁকে বসেছে তীব্র শীত। কনকনে ঠান্ডা আর হিমেল হাওয়ায় কাঁপছে পাহাড়ি জনপদ। সীমান্তবর্তী এই অঞ্চলের অসহায় হতদরিদ্র, এতিমখানা ও মাদ্রাসার  শিক্ষার্থীসহ বিভিন্ন শ্রেণি পেশার মানুষেরা পড়েছেন চরম দুর্ভোগে।

এসব অসহায় ও রাস্তার ছিন্নমূল শীতার্তদের মধ্যে ঘুরে ঘুরে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করে মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করেছেন ইউএনও মো. আশরাফুল আলম রাসেল। 

৩রা জানুয়ারি পানবর, উপজেলা পরিষদ,তাওয়াকোচা, বাফার গোডাউনে শ্রমিকদের মাঝে ও গরুচরণ দুধনই এলাকায় প্রায়  ১০০ টি কম্বল অসহায় হতদরিদ্র পরিবারের মাঝে বিতরণ করা হয়।  

 এতিমখানা ও মাদরাসা এবং বিভিন্ন শ্রেণি পেশার মানুষের মধ্যে কম্বল বিতরণ কার্যক্রম অব্যাহত রেখেছে তিনি। 

জানা গেছে, শুধু আনুষ্ঠানিক কর্মসূচিতে সীমাবদ্ধ না থেকে শীতার্ত মানুষের পাশে দাঁড়াতে ইউএনও মো. আশরাফুল রাসেল নিজে মাঠে নেমে পড়েছেন। তিনি সরাসরি এতিমখানা ও মাদরাসায় গিয়ে শিশুদের গায়ে কম্বল তুলে দিচ্ছেন। রাতের আঁধারে কনকনে ঠান্ডায়  পাহাড়ের দুর্গম এলাকা, আদিবাসী পাড়া, পথচারী ও খেটে খাওয়া মানুষদের খুঁজে খুঁজে কম্বল বিতরণ করছেন তিনি। রাস্তায় থাকা অসহায় মানুষদেরও বাদ দেননি তিনি। তার এই উদ্যোগে শীতার্ত মানুষের মুখে ফুটেছে স্বস্তির হাসি।

 ইউএনও মো. আশরাফুল আলম রাসেল প্রতিনিধিকে বলেন,‘শীতের কষ্ট সবাইকে একভাবে ভোগায় না। যারা বেশি অসহায়, তাদের পাশে দাঁড়ানো আমাদের দায়িত্ব। একজন মানুষও যেন শীতে কষ্ট না পায়, সেই চেষ্টাই করছি।’


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর