বুধবার, ০৪ ফেব্রুয়ারী ২০২৬, ০৪:৫১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
যুক্তরাজ্যের পার্লামেন্টে বাংলাদেশের জাতীয় নির্বাচনের বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন তুলেছেন: ব্রিটিশ এমপি বব ব্ল্যাকম্যান রাজশাহীতে ধানের শীষের প্রচারণায় মাঠে যুবদলের ব্যাপক গণসংযোগ রাউজানে সাবেক সাংসদ গিয়াস উদ্দিন কাদের চৌধুরীর সঙ্গে প্রেস ক্লাবের নবনির্বাচিত কর্মকর্তাদের মতবিনিময় ঢাকা রিজেন্সিতে আন্তর্জাতিক বিজনেস নেটওয়ার্কিং ডিনার পার্টি ২০২৬ সম্পন্ন ভুরুঙ্গামারীতে মাকসুদা আজিজ বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের অর্থবৃত্তি ও সনদ প্রদান। শেরপুরে নির্বাচনী পথ সভায় প্রধান অতিথি মাহমুদুল হক রুবেল: ধানের শীষ প্রতীকে ভোট দিন! শেরপুরে এএসআই-এর ঝুলন্ত মরদেহ উদ্ধার। বটিয়াঘাটা প্রেসক্লাবে সতন্ত্র প্রার্থী অধ্যাপক অচিন্ত কুমার মণ্ডলের সাংবাদিক সম্মেলন। সিরাজগঞ্জ ৫ আসনের বিএনপি প্রার্থীর বেলকুচি প্রেসক্লাবে সাংবাদিক মতবিনিময়। শেরপুরে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ!

বাঁশখালী পূর্ব গুনাগরীতে হযরত মুরশিদ আহছান পীর শাহ্ (রহ.) হেফজখানা ও নুরানী আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা অনুষ্ঠিত

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ২১ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৯ জানুয়ারী, ২০২৬

মোহাম্মদ আমিনুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী প্রতিনিধি

চট্টগ্রামের বাঁশখালী উপজেলার পূর্ব গুনাগরীতে অবস্থিত হযরত মুরশিদ আহছান পীর শাহ্ (রহ.) হেফজখানা ও নুরানী আদর্শ মাদ্রাসার বার্ষিক সভা ও ধর্মীয় মাহফিল সুষ্ঠু ও শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হয়েছে।
অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আজিজ আহমদ, সাবেক ইউপি সদস্য, ০১ নম্বর ওয়ার্ড, ০৫ নম্বর কালীপুর ইউনিয়ন পরিষদ। মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অ্যাডভোকেট আশরাফ হোসেন চৌধুরী (রাজ্জাক), পাবলিক প্রসিকিউটর (পিপি), চট্টগ্রাম জেলা এবং সভাপতি, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ।

মাহফিলের প্রধান বক্তা হিসেবে গুরুত্বপূর্ণ আলোচনা পেশ করেন, হযরত মাওলানা আবু তাহের নূরী, আরবি প্রভাষক, বুড়িশ্চর জিয়াউল উলুম কামিল মাদ্রাসা, হাটহাজারি, চট্টগ্রাম। তিনি কোরআনভিত্তিক শিক্ষা ও নৈতিক চরিত্র গঠনের গুরুত্ব তুলে ধরেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন—
এম আব্দুল হক, সদস্য, বাঁশখালী ডিগ্রি কলেজ পরিচালনা পরিষদ ও সাবেক সাংগঠনিক সম্পাদক, বাঁশখালী উপজেলা বিএনপি;
নজরুল ইসলাম, বাঁশখালী উপজেলা বিএনপি ও সাবেক সভাপতি, কোকদন্ডী–গুনাগরী উচ্চ বিদ্যালয় পরিচালনা পরিষদ।

জাহিদুল ইসলাম চৌধুরী, সাবেক সভাপতি, সাধনপুর ইউনিয়ন বিএনপি।
মোহাম্মদ জসিম উদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক, বাঁশখালী ডিগ্রি কলেজ ছাত্রদল।
শোয়াইবুল ইসলাম কায়েস, সাবেক আহবায়ক, কালীপুর ইউনিয়ন বিএনপি।
ইসলামুল হক মাসুদ, সাবেক যুগ্ম আহবায়ক, কালীপুর ইউনিয়ন বিএনপি।
মোঃ কাসেম, সাবেক সহসাধারণ সম্পাদক, কালীপুর ইউনিয়ন বিএনপি।
রফি উদ্দীন, যুগ্ম আহবায়ক, শ্রমিক দল, কালীপুর ইউনিয়ন।
রবিউল আওয়াল (হিরু), সাবেক সদস্য, বাঁশখালী উপজেলা ছাত্রদল।
অনুষ্ঠানে বিশেষ বক্তা হিসেবে আলোচনা করেন—
হযরত মাওলানা মোহাম্মদ জহিরুল ইসলাম, শিক্ষক, শিয়ানপাড়া আব্দুল খালেক আমিরিয়া দাখিল মাদ্রাসা, পটিয়া পৌরসভা।

হযরত মাওলানা মোহাম্মদ আবু ছৈয়দ নূরী, শিক্ষক, বায়তুল নূর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, সাতকানিয়া;
হযরত মাওলানা আব্দুর রশিদ, খতিব ও পেশ ইমাম, মধ্যম বাঁশখালা জামে মসজিদ, বাঁশখালী;
হযরত মাওলানা হাফেজ মুফিজুর রহমান কাদেরী, শিক্ষার্থী, জামেয়া আহম্মদিয়া সুন্নিয়া কামিল মাদ্রাসা, ষোলশহর, চট্টগ্রাম।
মাহফিলটি সঞ্চালনা করেন হাফেজ মোহাম্মদ হানিফ, শিক্ষক, হযরত মুরশিদ আহছান পীর শাহ্ (রহ.) হেফজখানা ও নুরানী আদর্শ মাদ্রাসা।

অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন মাদ্রাসা পরিচালনা কমিটির সভাপতি, বিশিষ্ট সমাজসেবক বদি আহমদ, অর্থ সম্পাদক আমির হোসেন মিন্টু, মোহাম্মদ জহিরুল ইসলামসহ কমিটির অন্যান্য সদস্য, শুভানুধ্যায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।
উল্লেখ্য, বার্ষিক সভার অংশ হিসেবে দিনের শুরুতে মাদ্রাসার ছাত্র-ছাত্রীদের অংশগ্রহণে কোরআন তেলাওয়াত, নাতে রাসুল (সা.) ও দরুদ শরিফ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ৫ জন ছাত্র-ছাত্রীকে পুরস্কার প্রদান করা হয়।

অনুষ্ঠান শেষে অতিথিরা মাদ্রাসার সার্বিক উন্নয়ন ও দ্বীনি শিক্ষার প্রসারে সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর