শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ০২:৫০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
উপজেলা প্রেসক্লাব ভূরুঙ্গামারী’র নতুন কমিটি, সভাপতি খোকন ও সম্পাদক আশিক শেরপুরে টাঙ্কে ভরা অজ্ঞাত নারীর অর্ধগলিত মরদেহ উদ্ধার! সংসদে কামরুল,তুলে ধরলেন হাওর অঞ্চলের কথা। তাহিরপুরে আনসার প্রশিক্ষকের বিরুদ্ধে ঘুষের অভিযোগ ‘মিথ্যা ও উদ্দেশ্যপ্রণোদিত’ দাবি। গাজীপুরে চোরাই সিএনজি উদ্ধার, দুইজন গ্রেফতার। গাছা থানা পুলিশের অভিযানে মহাসড়ক দখলমুক্ত। তাহিরপুরে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ এর আয়োজনে শিশুদের জন্মদিন উদযাপন। সংসদের প্রথম অধিবেশনেই আইনে পরিণত হচ্ছে তামাক নিয়ন্ত্রণ অধ্যাদেশ। বটিয়াঘাটায় জমিজমা বিরোধে হুমকি ও চুরির অভিযোগে থানায় সাধারণ ডায়েরি। তাহিরপুরের যাদুকাটা নদী থেকে লাশ উদ্ধার,

ঈদগাঁও শাহ জব্বারিয়া দাখিল মাদ্রাসায় চালু হলো বিজ্ঞান বিভাগ

রিপোর্টারের নাম / ৪৮ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

শিক্ষা বিস্তারে নতুন দিগন্তের সূচনা

শেফাইল উদ্দিন.ঈদগাঁও,কক্সাবাজার 

কক্সবাজারের ঈদগাঁও উপজেলার ঐতিহ্যবাহী ও সুনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ঈদগাঁও শাহ জব্বারিয়া আদর্শ দাখিল মাদ্রাসায় আনুষ্ঠানিকভাবে বিজ্ঞান বিভাগ চালু হয়েছে। সম্প্রতি বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক বিজ্ঞান বিভাগ পরিচালনার অনুমতি প্রদান করা হয়।

জানা যায়, ঈদগাঁও দক্ষিণ মেহের ঘোনা রেঞ্জ অফিস সংলগ্ন মহাসড়কের পূর্ব পাশে মনোরম ও শান্ত পরিবেশে অবস্থিত এই মাদ্রাসাটি প্রতিষ্ঠালগ্ন থেকেই সুনামের সঙ্গে শিক্ষা কার্যক্রম পরিচালনা করে আসছে। প্রতি বছর এসএসসি (দাখিল) পরীক্ষার ফলাফলে প্রতিষ্ঠানটি উপজেলার মধ্যে শ্রেষ্ঠত্ব অর্জন করে শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলেছে।

মাদ্রাসা কর্তৃপক্ষ বিজ্ঞান বিভাগ চালুর লক্ষ্যে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন করলে সরেজমিন তদন্ত ও প্রয়োজনীয় যাচাই-বাছাই শেষে অনুমোদন প্রদান করা হয়। এর ফলে ধর্মীয় শিক্ষার পাশাপাশি আধুনিক ও বিজ্ঞানভিত্তিক শিক্ষার সুযোগ পাবে এখানকার শিক্ষার্থীরা।

এ বিষয়ে মাদ্রাসার সুপার মনসুর আলম সত্যতা নিশ্চিত করে জানান, বিজ্ঞান বিভাগ চালুর মাধ্যমে প্রতিষ্ঠানটি শিক্ষা বিস্তারে আরও এক ধাপ এগিয়ে গেল। ভবিষ্যতে এ মাদ্রাসা দক্ষ ও যোগ্য শিক্ষার্থী গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।

বিজ্ঞান বিভাগ চালুর খবরে শিক্ষার্থী, অভিভাবক ও এলাকাবাসীর মধ্যে আনন্দ ও উৎসাহের সঞ্চার হয়েছে। স্থানীয়রা মনে করছেন, এ উদ্যোগ ঈদগাঁও অঞ্চলের শিক্ষা উন্নয়নে নতুন সম্ভাবনার দ্বার খুলে দেবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর