শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০১:০৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

ঈদগাঁওয়ে ছুরিকাঘাতে যুবক নিহত, আটক ২

রিপোর্টারের নাম / ১০৫ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২৬

শেফাইল উদ্দিন, ঈদগাঁও,কক্সবাজার 

কক্সবাজারের ঈদগাঁওতে পূর্ব শত্রুতার জের ধরে  ছুরিকাঘাতে মোস্তফা কামাল (২৬) নামে এক যুবক নিহত হয়েছেন। এ ঘটনায় অভিযুক্ত চিংড়ি ঘের শ্রমিক সোলাইমান ও তার পিতা শাহানুরকে আটক করে পুলিশের কাছে হস্তান্তর করেছে স্থানীয়রা।

নিহত মোস্তফা কামাল উপজেলার পোকখালী ইউনিয়নের ইছাখালী গ্রামের মোকতার আহমদের পুত্র। তিনি পেশায় চিংড়ি ঘের ব্যবসায়ী এবং এক সন্তানের জনক।

সোমবার (১৬ ফেব্রুয়ারি) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার সাদাঘোনা এলাকায় এ মর্মান্তিক ঘটনা ঘটে। প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা যায়, চিংড়ি ঘের থেকে ফেরার পথে পূর্ব বিরোধের জেরে সোলাইমানের নেতৃত্বে ৪–৫ জন যুবক মোস্তফা কামালের ওপর এলোপাতাড়ি ছুরিকাঘাত করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় তাকে প্রথমে ঈদগাঁও উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে কক্সবাজার সদর হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

একই দিন রাত সাড়ে ৮টার দিকে মৃত্যুর খবর ছড়িয়ে পড়লে এলাকায় উত্তেজনা দেখা দেয়। পরে বিক্ষুব্ধ জনতা সোলাইমানের বাড়ি ঘেরাও করলে শাহানুর নিজ পুত্র সোলাইমানকে পুলিশের কাছে সোপর্দ করেন।

ঈদগাঁও থানার অফিসার ইনচার্জ এটিএম রিফাতুল মাজদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং বিষয়টি আইনগত প্রক্রিয়াধীন রয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর