সোমবার, ২২ জুন ২০২৬, ০২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে সাবেক ছাত্রলীগ নেতা রুবেল গ্রেপ্তার সৌদিআরব রিয়াদে বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল ইংরেজি শাখার ২০২৬ইং ব‍্যাচ এর সমাবর্তন অনুষ্ঠান। মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক

বগুড়ায় সড়ক দুর্ঘটনায় আহত যুবক ও অসুস্থ মায়ের খোঁজ নিলেন আরমান হোসেন ডলার

রিপোর্টারের নাম / ৮৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৬

 

আরমান হোসেন ডলার (বিশেষ প্রতিনিধি), বগুড়াঃ
বগুড়ার ভবানীপুরে সড়ক দুর্ঘটনায় আহত এক যুবক ও অপর এক অসুস্থ নারী বর্তমানে বগুড়া শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

তাদের শারীরিক অবস্থার খোঁজ নিতে হাসপাতালে ছুটে যান জিয়া সাংস্কৃতিক সংগঠন (জিসাস) বগুড়া জেলা কমিটির সাধারণ সম্পাদক ও এম-ট্যাব বগুড়া আঞ্চলিক কমিটির সাংগঠনিক সম্পাদক, সাবেক ছাত্রনেতা ও চিকিৎসা প্রযুক্তিবিদ মো. আরমান হোসেন ডলার।

জানা যায়, ছোনকা কলেজ ছাত্রদলের সহ-সভাপতি এবং ৭নং ভবানীপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মো. সামিদুল ইসলামের ভাগ্নে মো. আতিকুল ইসলাম (১৮) ভবানীপুর-শেরপুর সড়কে মোটরসাইকেল দুর্ঘটনায় গুরুতর আহত হন। তাকে দ্রুত হাসপাতালে নেওয়া হলে বর্তমানে নিউরোসার্জারি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অন্যদিকে, বগুড়া শহর স্বেচ্ছাসেবক দলের সাবেক যুগ্ম আহ্বায়ক শ্রী সাগর কুমার রায়ের মমতাময়ী মা অসুস্থ হয়ে একই হাসপাতালের গাইনি বিভাগে চিকিৎসাধীন রয়েছেন।

অসুস্থতার খবর পেয়ে আরমান হোসেন ডলার তাৎক্ষণিকভাবে হাসপাতালে উপস্থিত হয়ে দুই রোগীর সার্বিক চিকিৎসার খোঁজখবর নেন এবং কর্তব্যরত চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। তিনি পরিবারের সদস্যদের সঙ্গেও চিকিৎসাসংক্রান্ত বিষয়ে বিস্তারিত আলাপ-আলোচনা করেন এবং প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

এ সময় আরমান হোসেন ডলার বলেন,
“মানবিকতা ও সহমর্মিতাই আমাদের রাজনীতির মূল শক্তি। দল-মত নির্বিশেষে অসুস্থ ও বিপদগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। মহান আল্লাহর রহমতে তারা দ্রুত সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরে আসবেন বলে আশা করছি।”

সর্বশেষে তিনি মহান আল্লাহ পাকের দরবারে আহত ও অসুস্থ দু’জনের দ্রুত আরোগ্য কামনা করে দেশবাসী, আত্মীয়-স্বজন ও শুভানুধ্যায়ীদের কাছে দোয়া প্রার্থনা করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর