শনিবার, ০২ মে ২০২৬, ০৬:৩০ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
চরবাড়ুকা, বাঘেচরা হাওরে ক্ষতিগ্রস্ত কৃষকদের মানববন্ধন আনন্দবাজারে র‍্যাব-৯ এর হানা: বিপুল পরিমাণ গাঁজাসহ দুইজন গ্রেফতার সুনামগঞ্জ সদর থানায় এক যুবককে (একশত সত্তর) পিস কথিত নেশাজাতীয় ইয়াবা ট্যাবলেট, সহ গ্রেফতার। খুলনা প্রেসক্লাব সভাপতি মোস্তফা-সম্পাদক তরিকুল’সহ  নির্বাচিত সকলকে খুলনা মফস্বল প্রেসক্লাবের পক্ষ্য থেকে অভিনন্দন  মে দিবস শ্রমিকদের অধিকার আদায়ে শোষণমুক্ত সমাজ গড়ার অঙ্গীকার পুনর্ব্যক্তের দিন; তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার  তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন।  মে দিবসে শ্রমজীবী মানুষকে সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী এর শুভেচ্ছা ও অভিনন্দন!

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সোহেল ফরাজি

আরাফাত আবির / ৩৫ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আরাফাত আবির বাকেরগঞ্জ :পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে নিয়ামতি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ১৪ নং নিয়ামতি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনাদের আস্থা ও সহযোগিতায় এই ইউনিয়নের উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামী দিনেও নিয়ামতি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও নিয়ামতি ইউনিয়নের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি।

ঈদ মোবারক। সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদে কাটুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর