বৃহস্পতিবার, ০৬ অগাস্ট ২০২৬, ১১:১২ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন

রিপোর্টারের নাম / ৪৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৭ এপ্রিল, ২০২৬

নাহিদ হাসান, (ভুরুঙ্গামারী) কুড়িগ্রাম : কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির বর্ষপূর্তি উদযাপন উপলক্ষে সাইকেল র‍্যালি ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

এ উপলক্ষে শুক্রবার (১৭ এপ্রিল) সকাল ৯ টায় মাকসুদা আজিজ লাইব্রেরী থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ওই একই স্থানে এসে শেষ হয়।

পরে ভুরুঙ্গামারী উন্নয়ন সোসাইটি ও মুভমেন্ট ফর পাংকচুয়ালিটির সহযোগিতা ও বাস্তবায়নে মাকসুদা আজিজ লাইব্রেরী কনফারেন্স রুমে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।

এ সময় উপস্থিত ছিলেন মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র স্বপ্নদ্রষ্টা রোটারিয়ান অধ্যাপক ডা. মেফতাউল ইসলাম মিলন, সম্মিলিত শিক্ষক পরিষদের সভাপতি অধ্যক্ষ বাবুল আখতার, কাডা সভাপতি লিয়াকত আলী, মুভমেন্ট ফর পাংকচুয়ালিটি’র এডিশনাল চিফ কো-অর্ডিনেটর মাহফুজুল ইসলাম কিরন ও কো-অর্ডিনেটর মুরাদ, প্রিন্স, লিমন, সাজ্জাদ, বেলাল, মিন্টু সহ অন্যান্য ভলান্টিয়ার।

কুইজ প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে বই, ঘড়ি, নগদ অর্থ পুরস্কার দেওয়া হয়। এতে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের ৬০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর