শনিবার, ১৪ মার্চ ২০২৬, ০৪:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সোহেল ফরাজি পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সাধারন সম্পাদক জনাব মোঃ সোহেল সিকদার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন প্রতিবন্ধি পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ সম্পন্ন প্রকাশিত সংবাদের প্রতিবাদ রিয়াদে অপহরণ ও অর্থ ছিনতাইয়ের কবলে কিশোরগঞ্জের আনোয়ার হোসেনের *#সাংবাদিক সম্মেলন;* বাকেরগঞ্জ নিয়ামতি ইউনিয়ন চেয়ারম্যানের হুমায়নের অপসারণের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল খানসামায় হুইপ আখতারুজ্জামান মিয়ার উপস্থিতিতে বিএনপির মতবিনিময় সভা আন্তর্জাতিক নারী দিবসে সোহেল সরকারের শুভেচ্ছা ও নারীর ক্ষমতায়নের আহ্বান সুনাগঞ্জে তেল মজুদ রাখায় এক ব্যবসায়ীকে ১০হাজার টাকা জড়িমানাসহ ৬মাসের কারাদণ্ড ১১ড্রাম পেট্রোল আটক বিশ্বম্ভরপুর স্বাস্থ্য কমপ্লেক্সের গর্ব: সিভিল সার্জন অ্যাওয়ার্ডে সুমন মিয়া

পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন নিয়ামতি ইউনিয়ন বিএনপির সভাপতি জনাব সোহেল ফরাজি

আরাফাত আবির / ১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ১৪ মার্চ, ২০২৬

আরাফাত আবির বাকেরগঞ্জ :পবিত্র মাহে রমজানের সংযম, ত্যাগ ও আত্মশুদ্ধির মাস শেষে আমাদের মাঝে সমাগত হয়েছে মুসলিম উম্মাহর অন্যতম শ্রেষ্ঠ ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর। এই পবিত্র ও আনন্দঘন মুহূর্তে নিয়ামতি ইউনিয়নসহ দেশ-বিদেশে অবস্থানরত সকল মুসলিম ভাই-বোনকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক।ঈদ আমাদের জীবনে বয়ে আনে ভ্রাতৃত্ব, সহমর্মিতা ও মানবতার অনুপম শিক্ষা। এই উৎসব ধনী-গরিব, ছোট-বড় সকল ভেদাভেদ ভুলে একে অপরের পাশে দাঁড়ানোর এক অনন্য দৃষ্টান্ত স্থাপন করে। তাই আসুন আমরা ঈদের প্রকৃত শিক্ষাকে ধারণ করে সমাজে শান্তি, সম্প্রীতি ও কল্যাণ প্রতিষ্ঠায় নিজেদেরকে নিবেদিত করি।আমি কৃতজ্ঞচিত্তে স্মরণ করছি ১৪ নং নিয়ামতি ইউনিয়নের সর্বস্তরের জনগণকে, যাদের অকুণ্ঠ সমর্থন ও ভালোবাসায় আপনাদের সেবক হিসেবে নির্বাচিত হওয়ার সুযোগ পেয়েছি। আপনাদের আস্থা ও সহযোগিতায় এই ইউনিয়নের উন্নয়নে আমরা একসাথে কাজ করে যাচ্ছি। ইতোমধ্যে নিয়ামতি ইউনিয়নের বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক ও রাস্তাঘাট বাজার নির্মাণ, অবকাঠামোগত উন্নয়ন, শিক্ষা ও সামাজিক কল্যাণমূলক কার্যক্রম বাস্তবায়নের মাধ্যমে ইউনিয়নকে একটি আধুনিক ও উন্নত জনপদে রূপ দেওয়ার প্রচেষ্টা অব্যাহত রয়েছে।আমার দৃঢ় বিশ্বাস, আপনাদের সহযোগিতা ও দোয়া থাকলে আগামী দিনেও নিয়ামতি ইউনিয়নের সার্বিক উন্নয়ন ও মানুষের কল্যাণে আরও বৃহত্তর উদ্যোগ বাস্তবায়ন করা সম্ভব হবে। আমি সবসময়ই চেষ্টা করেছি মানুষের পাশে থাকতে, দুঃসময়ে সহযোগিতার হাত বাড়িয়ে দিতে এবং উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে।পবিত্র ঈদুল ফিতর আমাদের সকলের জীবনে বয়ে আনুক অনাবিল আনন্দ, শান্তি ও সমৃদ্ধি। মহান আল্লাহ তায়ালা আমাদের দেশ, জাতি ও নিয়ামতি ইউনিয়নের সকল মানুষকে সুখী, সমৃদ্ধ ও কল্যাণময় জীবন দান করুন এই প্রার্থনা করি।

ঈদ মোবারক। সবার ঈদ হোক আনন্দময় ও নিরাপদে কাটুক।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর