চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে শেরপুর সদর উপজেলার ২ নং চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন যুব সমাজের অহংকার হিসেবে পরিচিত মোঃ শহিদুল ইসলাম (স্বর্ণ)। ইতোমধ্যে তাঁর প্রার্থিতাকে ঘিরে স্থানীয় ভোটার ও সাধারণ মানুষের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।
মোঃ শহিদুল ইসলাম (স্বর্ণ) দীর্ঘদিন ধরে এলাকার মানুষের সুখে-দুঃখে পাশে থাকার পাশাপাশি সামাজিক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত রয়েছেন বলে স্থানীয়রা জানান। বিশেষ করে তরুণ ও যুব সমাজের সঙ্গে তাঁর সুসম্পর্ক রয়েছে। এলাকার উন্নয়ন, সামাজিক শান্তি-শৃঙ্খলা বজায় রাখা এবং সাধারণ মানুষের পাশে থেকে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছেন তিনি।
মেম্বার পদে নির্বাচিত হলে ওয়ার্ডের রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য, সামাজিক নিরাপত্তা ও নাগরিক সেবার মানোন্নয়নে কাজ করার পাশাপাশি মাদক, জুয়া ও বিভিন্ন সামাজিক অপরাধের বিরুদ্ধে ভূমিকা রাখার প্রত্যয় ব্যক্ত করেন শহিদুল ইসলাম (স্বর্ণ)।
তিনি বলেন, “আমি নির্বাচিত হলে দল-মত, ধর্ম-বর্ণ নির্বিশেষে ৫ নং ওয়ার্ডের প্রতিটি মানুষের পাশে থাকার চেষ্টা করব। এলাকার মানুষের ভালোবাসা ও সহযোগিতাই আমার মূল শক্তি। আমি সকলের দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছি।”
আসন্ন নির্বাচনে ৫ নং ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া ও সমর্থন চেয়ে তিনি বলেন, জনগণ তাঁকে সুযোগ দিলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে এলাকার উন্নয়নে কাজ করে যেতে চান।