রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে বেপরোয়া গরু চোর চক্র: জাহিদুল ইসলামের গোয়াল থেকে ৩ গরু চুরি, আতঙ্কে খামারিরা শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ: মাদক, জুয়া ও ইভটিজিং প্রতিরোধসহ স্বচ্ছতা-জবাবদিহিতার অঙ্গীকার শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী নিউরোচেক প্রো’র প্রতিষ্ঠাতা সিইও তানহা তাবাসসুম হেলথ এশিয়া কনফারেন্স ২০২৬ যোগদান আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল

শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১১ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ২০ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী ৬নং সদর ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদ সকলের কাছে দোয়া ও সমর্থন প্রত্যাশী

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
আসন্ন ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে মাঠে রয়েছেন ডিপ্লোমা চিকিৎসক, চিকিৎসা প্রযুক্তিবিদ, সমাজকর্মী ও তরুণ সমাজসেবক মোঃ আশিক মাহমুদ। তিনি দীর্ঘদিন ধরে মানুষের পাশে থেকে সামাজিক ও জনকল্যাণমূলক বিভিন্ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার পাশাপাশি এলাকার সাধারণ মানুষের সুখ-দুঃখে পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে আসছেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে তিনি চেয়ারম্যান পদে প্রার্থী হয়ে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করছেন।
মোঃ আশিক মাহমুদ বলেন, একটি ইউনিয়নের সার্বিক উন্নয়নের পাশাপাশি সুস্থ, সুন্দর ও নিরাপদ সামাজিক পরিবেশ নিশ্চিত করাও জনপ্রতিনিধির অন্যতম দায়িত্ব। বিশেষ করে তরুণ ও যুবসমাজকে মাদক, জুয়া, ইভটিজিংসহ বিভিন্ন সামাজিক অপরাধ থেকে দূরে রাখতে পরিবার, সমাজ ও জনপ্রতিনিধিদের সম্মিলিতভাবে কাজ করতে হবে। তিনি বলেন, মাদক একটি পরিবারকে ধ্বংস করার পাশাপাশি একটি সমাজের সম্ভাবনাময় প্রজন্মকে বিপথে নিয়ে যেতে পারে। তাই মাদক ও জুয়ার বিরুদ্ধে সামাজিকভাবে প্রতিরোধ গড়ে তুলতে হবে এবং তরুণদের খেলাধুলা, শিক্ষা, সংস্কৃতি ও গঠনমূলক কর্মকাণ্ডের সঙ্গে সম্পৃক্ত করতে হবে।
তিনি আরও বলেন, “আমাদের তরুণরাই আগামী দিনের শক্তি। তাদের মেধা, শ্রম ও যোগ্যতাকে সঠিকভাবে কাজে লাগাতে পারলে শ্রীবরদী সদর ইউনিয়নকে একটি সুন্দর, আধুনিক ও উন্নত ইউনিয়ন হিসেবে গড়ে তোলা সম্ভব। এজন্য মাদক, জুয়া ও ইভটিজিংয়ের বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধভাবে দাঁড়াতে হবে।”
চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ আশিক মাহমুদের ভাষ্য, ইউনিয়নের সাধারণ মানুষের প্রয়োজন ও প্রত্যাশাকে গুরুত্ব দিয়ে একটি জনবান্ধব পরিবেশ তৈরি করতে তিনি কাজ করতে চান। স্বাস্থ্যসেবা, শিক্ষা, যোগাযোগব্যবস্থা, সামাজিক নিরাপত্তা, তরুণদের কর্মসংস্থান ও দক্ষতা উন্নয়নসহ মানুষের দৈনন্দিন জীবনযাত্রার সঙ্গে সম্পৃক্ত বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার কথা জানান তিনি। একই সঙ্গে এলাকার অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে থেকে তাদের কল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন।
তিনি বলেন, জনপ্রতিনিধি নির্বাচিত হলে মানুষের সঙ্গে দূরত্ব তৈরি না করে ইউনিয়নের প্রতিটি ওয়ার্ডের মানুষের কথা শুনে তাদের সমস্যা চিহ্নিত করে সমাধানের উদ্যোগ নেওয়া প্রয়োজন। দল-মত ও শ্রেণি-পেশার ঊর্ধ্বে উঠে সাধারণ মানুষের সেবা করাই জনপ্রতিনিধির মূল দায়িত্ব হওয়া উচিত বলেও তিনি উল্লেখ করেন।
মোঃ আশিক মাহমুদ আরও বলেন, একটি সুন্দর সমাজ গঠনে শুধু জনপ্রতিনিধি নয়, অভিভাবক, শিক্ষক, ধর্মীয় ও সামাজিক ব্যক্তিত্ব, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এবং সর্বস্তরের সচেতন নাগরিককে একযোগে কাজ করতে হবে। বিশেষ করে তরুণ প্রজন্মকে মাদক ও অপরাধমুক্ত রাখতে খেলাধুলার মাঠ, সাংস্কৃতিক কর্মকাণ্ড এবং বিভিন্ন সামাজিক উদ্যোগ বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।
আসন্ন ৬ নং শ্রীবরদী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে তিনি ইউনিয়নের সর্বস্তরের মানুষের কাছে দোয়া, ভালোবাসা ও সমর্থন প্রত্যাশা করেছেন। পাশাপাশি নির্বাচনের মাধ্যমে জনগণের প্রত্যাশা পূরণের সুযোগ পেলে সততা, নিষ্ঠা ও দায়িত্বশীলতার সঙ্গে মানুষের সেবা করার অঙ্গীকার ব্যক্ত করেছেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর