শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪১ অপরাহ্ন
আজকের শিরোনাম
আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব (বি.এ.অনার্স) 📚 আইন পেশায় আসার আগে যে চারটি মানসিক প্রস্তুতিটি নিতে হবে; আধুনিক নলকুড়া গড়ার প্রত্যয়ে চেয়ারম্যান পদপ্রার্থী হামেজ উদ্দীন হাবিব ১৯তম বিসিএ অ্যাওয়ার্ডস ২০২৬ পার্ক প্লাজা ওয়েস্টমিনস্টার ব্রিজ হোটেল লন্ডনে ১ নভেম্বর অনুষ্ঠিত হবে শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম ঝিনাইগাতী উপজেলার ধানশাইলে বিএনপির প্রয়াত দুই নেতার মৃত্যুবার্ষিকী ও দোয়া মাহফিল সিংগাবরুনা ইউনিয়নে উন্নয়ন, সেবা ও জবাবদিহিতার অঙ্গীকার চেয়ারম্যানপ্রার্থী মাসুদ রানার শ্রীবরদীর ৭ নং ভেলুয়া ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজের উন্নয়ন পরিকল্পনা ঘোষণা তাড়াশে নতুন এসিল্যান্ড সাইফুল ইসলাম সাইফ, স্বচ্ছ ও জনবান্ধব ভূমিসেবার প্রত্যাশায় স্থানীয়রা হারানো সরকারি অস্ত্র-গোলাবারুদের সন্ধানে এসআরবি-৫, তথ্য দিলে সর্বোচ্চ ২ লাখ টাকা পুরস্কার

শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ২৭ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদী উপজেলার গোশাইপুর ইউনিয়নের ৩ নং ওয়ার্ডে মেম্বার পদে প্রার্থী মোঃ সাইফুল ইসলাম

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি :আসন্ন ৫ নং গোশাইপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে শ্রীবরদী উপজেলার ৩ নং ওয়ার্ডের মেম্বার পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন মোঃ সাইফুল ইসলাম (বি.এ.)। তিনি গোশাইপুর ইউনিয়ন যুবদলের সাংগঠনিক সম্পাদক, তারেক জিয়া প্রজন্ম দলের সাবেক যুগ্ম আহ্বায়ক এবং শেরপুর জেলার সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেছেন। পাশাপাশি তিনি মাটিয়াকুড়া সানরাইজ সমাজ উন্নয়ন ক্লাবের সঙ্গে সম্পৃক্ত থেকে বিভিন্ন সামাজিক ও উন্নয়নমূলক কর্মকাণ্ডে ভূমিকা রাখছেন।
প্রার্থী মোঃ সাইফুল ইসলাম বলেন, এলাকার মানুষের পাশে থেকে সার্বিক উন্নয়ন ও জনসেবামূলক কর্মকাণ্ডে নিজেকে নিয়োজিত করাই তাঁর মূল লক্ষ্য। নির্বাচিত হলে ৩ নং ওয়ার্ডের মানুষের মতামত ও প্রয়োজনকে গুরুত্ব দিয়ে এলাকার রাস্তা-ঘাট, যোগাযোগব্যবস্থা, শিক্ষা, সামাজিক উন্নয়নসহ বিভিন্ন সমস্যা সমাধানে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।
তিনি আরও বলেন, জনগণের ভালোবাসা, দোয়া ও সমর্থনই তাঁর নির্বাচনী পথচলার মূল শক্তি। ওয়ার্ডের সর্বস্তরের মানুষের সঙ্গে সমন্বয় করে একটি সুন্দর, উন্নত ও জনবান্ধব পরিবেশ গড়ে তুলতে তিনি কাজ করতে চান।
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে তিনি ৩ নং ওয়ার্ডের ভোটারদের কাছে দোয়া, সহযোগিতা ও সমর্থন প্রত্যাশা করেছেন। একই সঙ্গে এলাকার উন্নয়ন ও মানুষের সেবায় কাজ করার সুযোগ দিতে সকলের প্রতি আহ্বান জানিয়েছেন মোঃ সাইফুল ইসলাম।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর