স্মৃতির ধুলো
মোহাম্মদ রাসেল হাসান
লহুর আদরে তুমি বহুদিন আসো না,
বিদায়ের শেষ মুহূর্তে ওগো ওগো তুমি কেঁদো না।
স্মৃতির পাতায় ধুলো জমেছে অনেক কাল ধরে,
হৃদয় আমার জীর্ণ এখন,বিষাদে ভরা ঘরে।
তুমি বলেছিলে সবই তো মায়া, সবই তো ক্ষণিকের খেলা,
তবু কেন আজ নামছে আঁধার,
ফুরালো প্রাণের মেলা?
অশ্রু তোমার মুক্তো হয়ে ঝরুক ধূসর পথে,
আমি থাকবো দাঁড়িয়ে একা, শূন্য কোনো রথে।
পেছনে তাকিও না প্রিয়
সময় হয়েছে যাওয়ার,
ভালোবাসাটুকুই সম্বল থাক, এ যে ঋণ শুধবার।
যেখানে থামলো আমাদের পথ, সেখানে থাকুক ঘাস,
নিঃশব্দে আজ হোক তবে আমাদের এই শেষ উপহাস।
লহুর আদরে তুমি বহুদিন আসো না,
বিদায়ের শেষ মুহূর্তে ওগো তুমি কেঁদো না।