বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
আজকের শিরোনাম
গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর বাকেরগঞ্জ পৌরসভায় পথ কুকুরকে জলাতঙ্ক টিকা কার্যক্রম শুরু দক্ষিণ চট্টগ্রামবাসীর প্রাণের দাবি কালুরঘাট সেতুর নির্মাণকাজ দ্রুত বাস্তবায়নে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান ৭ নং ভেলুয়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী কৃষিবিদ আনোয়ার পারভেজ—বিএনপির মনোনয়ন প্রত্যাশী আস সোফফাহ তাহফিজুল কোরআন মাদ্রাসার মাহফিল অনুষ্ঠিত ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো

গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১২ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৬

 

গৌরীপুর ইউনিয়নে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হওয়ার ঘোষণা আমিনুল ইসলাম পিন্টুর

 

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের ঝিনাইগাতী উপজেলার ৪নং গৌরীপুর ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে নির্বাচনে অংশ নেওয়ার আগ্রহের কথা জানিয়েছেন আমিনুল ইসলাম পিন্টু (বিএ অনার্স, এমএ)। তিনি গৌরীপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সন্তান এবং নিজেকে সাধারণ পরিবারের একজন সাধারণ মানুষ হিসেবে উল্লেখ করে ইউনিয়নবাসীর দোয়া, ভালোবাসা ও সমর্থন কামনা করেছেন।

সম্প্রতি দেওয়া এক বক্তব্যে আমিনুল ইসলাম পিন্টু বলেন, গৌরীপুর ইউনিয়নের ৯টি ওয়ার্ডের সাধারণ জনগণই তার চলার পথের প্রধান শক্তি। যুবসমাজের পক্ষ থেকে তিনি আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী হিসেবে অংশগ্রহণ করতে চান।

তিনি বলেন, নির্বাচিত হলে গৌরীপুর ইউনিয়নের সার্বিক উন্নয়ন, জনসেবামূলক কার্যক্রম জোরদার এবং জনগণের অধিকার প্রতিষ্ঠায় কাজ করতে চান। একই সঙ্গে সাম্য, ন্যায়বিচার ও মানবিক মূল্যবোধসম্পন্ন সমাজ গঠনের পাশাপাশি দুর্নীতি ও মাদকমুক্ত ইউনিয়ন গড়ে তোলার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।

আমিনুল ইসলাম পিন্টু আরও বলেন, গ্রামীণ সালিস ব্যবস্থাকে আরও শক্তিশালী ও কার্যকর করে সাধারণ মানুষের ন্যায়বিচার পাওয়ার সুযোগ সহজ করতে চান। ইউনিয়নের মানুষের জীবনযাত্রার মানোন্নয়ন এবং একটি স্বাবলম্বী ও স্বচ্ছ ইউনিয়ন গড়ে তোলার লক্ষ্যে কাজ করার কথাও জানান তিনি।

তিনি বলেন, “আমি মিথ্যা আশ্বাস দিতে চাই না; কথা নয়, কর্মের মাধ্যমে জনগণের কাছে নিজেকে প্রমাণ করতে চাই।” এ সময় তিনি গৌরীপুর ইউনিয়নের সর্বস্তরের মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা কামনা করেন।

আমিনুল ইসলাম পিন্টু বলেন, তার বিশ্বাস—বিজয় নিশ্চিত করার মালিক একমাত্র মহান আল্লাহ তায়ালা। জনগণ উসিলা হয়ে সেই বিজয় অর্জিত হয়। তাই জনগণের আস্থা ও সমর্থন নিয়েই নির্বাচনী মাঠে এগিয়ে যেতে চান তিনি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর