বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:৩৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৩ সেপ্টেম্বর, ২০২৬

শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি :
বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির খাইরুন নাহার লিপি নেতৃত্বাধীন নবগঠিত শেরপুর জেলার শ্রীবরদী উপজেলা শাখার পক্ষ থেকে নবযোগদানকৃত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন-কে ফুলেল শুভেচ্ছা ও অভিনন্দন জানানো হয়েছে।

সম্প্রতি উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার কার্যালয়ে সৌজন্য সাক্ষাৎকালে সমিতির নেতৃবৃন্দ নবাগত শিক্ষা কর্মকর্তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। এ সময় তাঁরা শ্রীবরদী উপজেলার প্রাথমিক শিক্ষার মানোন্নয়ন, শিক্ষকদের পেশাগত কল্যাণ, বিদ্যালয়গুলোর শিক্ষার পরিবেশ উন্নয়ন এবং শিক্ষক-প্রশাসনের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক বজায় রাখার বিষয়ে মতবিনিময় করেন।

সমিতির নেতৃবৃন্দ আশা প্রকাশ করেন, নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিনের দক্ষ নেতৃত্বে শ্রীবরদী উপজেলার প্রাথমিক শিক্ষা কার্যক্রম আরও গতিশীল ও মানসম্মত হবে। পাশাপাশি শিক্ষকসমাজের বিভিন্ন সমস্যা ও যৌক্তিক দাবিগুলো গুরুত্বের সঙ্গে বিবেচনা করে শিক্ষা ব্যবস্থার উন্নয়নে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন।

ফুলেল শুভেচ্ছা গ্রহণকালে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা ফারহানা পারভিন শিক্ষক সমিতির নেতৃবৃন্দকে আন্তরিক ধন্যবাদ জানান এবং উপজেলার প্রাথমিক শিক্ষার সার্বিক উন্নয়নে সবার সহযোগিতা কামনা করেন।
এ সময় বাংলাদেশ প্রাথমিক শিক্ষক সমিতির শ্রীবরদী উপজেলা শাখার নেতৃবৃন্দ ও শিক্ষক প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর