শুক্রবার, ১৯ জুন ২০২৬, ১১:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
মহাদেবপুরে বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষ্যে এসএসএস এর সাড়ে ৮ হাজারেরও বেশি গাছের চারা বিতরণ ও র‍্যালি অনুষ্ঠিত লন্ডনের নর্থহ্যাম্পটনের মেয়র কর্তৃক ‘অনুপ্রেরণাদায়ক’ কমিউনিটি লিডারশিপ সম্মাননা প্রদান অনুষ্ঠিতন নানিয়ারচর সেনা জোনের উদ্যোগে পরিষ্কার-পরিচ্ছন্নতা, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত উত্তরার বিডিআর মার্কেটের পার্কিং স্থান নিয়ে বিরোধ: পুরো মার্কেটকে ঘিরে আদালতে তিন মামলা, উত্তেজনা বৃদ্ধি সিংগাইরে ছাত্তার ফাউন্ডেশনের ১৫ লাখ টাকার অনুদান পেল ১৫ অসহায় পরিবার গ্রাম আদালত সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধিতে বড়বাড়ী ইউনিয়ন পরিষদের বছরব্যাপী বিশেষ ক্যাম্পেইন ২০২৬ রংপুর মেডিকেল কলেজে বিশ্ব ফ্যাটি লিভার দিবস পালিত: দেশের এক-তৃতীয়াংশ মানুষ ঝুঁকিতে বেপরোয়া বালুবাহী গাড়িতে বিপজ্জনক হয়ে উঠেছে সীমান্ত সড়ক সিংগাইরে গ্রাম আদালত সক্রিয়করণে কর্মশালা: ‘স্বল্প ব্যয়ে দ্রুত বিচার ও সামাজিক সম্প্রীতি রক্ষায় গ্রাম আদালত অনন্য’ তাড়াশে হ্যাচারির রাসায়নিকযুক্ত পচা ডিম রাস্তার পাশে: তীব্র দুর্গন্ধে অতিষ্ঠ এলাকাবাসী, ছড়াচ্ছে রোগবালাই

ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়েছেন চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটালের ডাইরেক্টর মোঃ আক্তার হোসেন

জিয়াউল ইসলাম জিয়া বার্তা সম্পাদক / ৬৫ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৮ মার্চ, ২০২৬

নিজস্ব প্রতিবেদক:

পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে দেশবাসীসহ বিশ্বের সকল মুসলিম উম্মাহর প্রতি আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ জানিয়েছেন চট্টগ্রামের প্রথম সরকার অনুমোদিত ফিজিওথেরাপি হসপিটাল সেবাদানকারী প্রতিষ্ঠান চট্টগ্রাম বেস্ট ফিজিওথেরাপি হসপিটাল-এর ডাইরেক্টর আক্তার হোসেন।

এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন,
“দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর পবিত্র ঈদুল ফিতর আমাদের জীবনে নিয়ে আসে অনাবিল আনন্দ, শান্তি ও সম্প্রীতির বার্তা। এই পবিত্র দিনটি আমাদের ভ্রাতৃত্ববোধ, সহমর্মিতা এবং পারস্পরিক ভালোবাসার বন্ধনে আবদ্ধ হতে শিক্ষা দেয়।”

তিনি আরও বলেন,
“ঈদের আনন্দ কেবল নিজের মধ্যে সীমাবদ্ধ না রেখে সমাজের অসহায়, দরিদ্র ও সুবিধাবঞ্চিত মানুষের সঙ্গে ভাগাভাগি করে নেওয়াই ঈদের প্রকৃত শিক্ষা। আসুন, আমরা সবাই মিলে বৈষম্যহীন, মানবিক ও শান্তিপূর্ণ সমাজ গঠনে একসঙ্গে কাজ করি।”

দেশ ও জাতির সার্বিক উন্নতি কামনা করে আক্তার হোসেন বলেন,
“ঈদের এই পবিত্র মুহূর্তে মহান আল্লাহ তায়ালার কাছে প্রার্থনা করি, তিনি যেন আমাদের সকলের গুনাহ মাফ করে দেন এবং আমাদের প্রিয় দেশকে সকল বিপদ-আপদ থেকে হেফাজত করেন।”

তিনি দেশের সর্বস্তরের মানুষকে নিরাপদ ও আনন্দঘন পরিবেশে ঈদ উদযাপনের আহ্বান জানান। পাশাপাশি তিনি সবার জীবনে সুখ, শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করেন।

পরিশেষে তিনি আবারও দেশবাসীসহ বিশ্বের সকল মুসলমানকে পবিত্র ঈদুল ফিতরের শুভেচ্ছা জানিয়ে বলেন,
“ঈদ মোবারক। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং ঈদের আনন্দে ভরে উঠুক সবার জীবন।”


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর