বুধবার, ০৮ এপ্রিল ২০২৬, ০৭:২৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১, কানেক্ট বাংলাদেশ ইউকে’র উদ্যোগে ঈদ পুনর্মিলনী ও মহান স্বাধীনতা দিবস উদযাপন অনুষ্ঠিত রাজনীতির নামে মানুষে মানুষে প্রতিহিংসার আগুন জ্বলছে: জাতীয় প্রেসক্লাবের সামনে ইসলামী সমাজের আমীর শেরপুরের নকলায় দিনব্যাপী ফ্রি মেডিকেল ক্যাম্প ও ব্লাড গ্রুপ নির্ণয়! জগন্নাথপুরে সাপ্তাহিক আজকের জনকথা’র উদ্যোগে ঈদ পূর্নমিলনী অনুষ্ঠিত। সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের ঈদ পুনর্মিলনী, কৃতি শিক্ষার্থী সম্মাননা ও উপহার বিতরণ অনুষ্ঠিত বিসিবিতে পদত্যাগের ‘মিছিল’, মধ্যরাতে পদত্যাগ করলেন মঞ্জুর আলম “হ‍্যাস্নলো বারার ডেপুটি মেয়র মুজিবুর রহমান ঝুনু’র মৃত‍্যুতে গ্রেটার সিলেট কমিউনিটি ইউকে’র শোক প্রকাশ খুলনায় মফস্বল প্রেসক্লাবের ৫১ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা এবং নতুন অফিস উদ্বোধন। যাদুকাটায় পানি বাড়ার সাথে সাথে  অবৈধভাবে পাড় কেটে বালু উত্তোলনে ব্যাপরোয়া  মালেক বাহিনী।

পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১,

সহকারী বার্তা সম্পাদক- ছাদেক আহমাদ। / ১০ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ৮ এপ্রিল, ২০২৬

পুলিশের মাদকবিরোধী অভিযানে জামালগঞ্জে ৪০পিস ইয়াবাসহ আটক ১

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের জামালগঞ্জ উপজেলায় মাদকবিরোধী অভিযানে ৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে থানা পুলিশ।

জামালগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, উপজেলার উত্তর ইউনিয়নের লম্বাবাক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার (৭ এপ্রিল) রাতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে মোঃ আলী হোসেন (৩৫) নামের এক ব্যক্তিকে আটক করা হয়। তিনি উত্তর কামলাবাজ গ্রামের মৃত নূর মিয়ার ছেলে।

এ সময় তার কাছ থেকে ৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজার মূল্য প্রায় ১২ হাজার টাকা।

অভিযানটির নেতৃত্ব দেন জামালগঞ্জ থানার এএসআই গোলাম কিবরিয়া, কনস্টেবল শরীফ,পারভেজ সহ সঙ্গীয়ফোর্স।

জামালগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ বন্দে আলী জানান,গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে জামালগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে এবং আসামীকে আদালতে প্রেরণ করা হয়েছে। মাদকবিরোধী অভিযান চলমান থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর