বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৮:১৯ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
তাহিরপুর রক্তি নদীর পানিতে ডুবে নৌকার কাঠ মিস্ত্রি নিখোঁজের তিন ঘন্টাপর লাশ উদ্ধার  তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন নানিয়ারচর সেনা জোন ১৭ই বেংগলের উদ্যোগে বুড়িঘাট ইয়ুথ ক্লাবে ক্রীড়া সামগ্রী বিতরণ মহান মে দিবসে সকল মেহনতি মানুষকে দোয়ারাবাজার থানার oc এর শুভেচ্ছা ও অভিনন্দন।  মে দিবসে শ্রমজীবী মানুষকে সৌদি প্রবাসী মোহাম্মদ আইয়ুব আলী এর শুভেচ্ছা ও অভিনন্দন! পানি উন্নয়ন বোর্ড ও প্রশাসনের নজর না দেওয়ায় হাওরের বাঁধ ভেঙে তলিয়ে গেল ২১ গ্রামের কৃষকের স্বপ্ন। মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে স্বাভাবিক জীবনে ফিরছেন: স্ত্রী আফরোজা আব্বাস দোয়ারাবাজারে শিশু সুরক্ষা, যৌন ও প্রজনন স্বাস্থ্য অধিকার বিষয়ক সংলাপ। খুলনা প্রেসক্লাবে সন্ত্রাসী হামলার ঘটনায় খুলনা মফস্বল প্রেসক্লাবের নেতৃবৃন্দের প্রতিবাদ ও তীব্র নিন্দা জানাই। পঞ্চগড়ে এসএসএস-এর ৮৭৫তম শাখার উদ্বোধন: প্রান্তিক উন্নয়নে নতুন সম্ভাবনা

তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

সহকারী বার্তা সম্পাদক / ২২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ এপ্রিল, ২০২৬

তাহিরপুর মেইকার পরিবারের উপর হামলা: গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন

আমির হোসেন স্টাফ রিপোর্টার

সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার বাদাঘাট বাজারে মেইকার পরিবারের ওপর সন্ত্রাসী হামলার ঘটনায় অভিযুক্তদের দ্রুত গ্রেফতারের দাবিতে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (২৮ এপ্রিল) বিকেলে সুনামগঞ্জের পশ্চিমবাজারস্থ জাতীয় সাংবাদিক সংস্থার কার্যালয়ে এ সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ।

লিখিত বক্তব্যে রিয়াজ উদ্দিন শেখ অভিযোগ করেন, গত ২৪ এপ্রিল বিকেল ৪টার দিকে বাদাঘাট বাজারে তার মালিকানাধীন জেসমিন ইলেক্ট্রনিক্স মেইকারের দোকানের সামনে জমি সংক্রান্ত বিরোধের জেরে শফিকুল ইসলাম শেখ ও তার সহযোগীরা তার ওপর হামলা চালায়। এ সময় তাকে রক্ষা করতে এগিয়ে এলে তার স্ত্রী হেলেনা বেগম, প্রতিবন্ধী ছেলে আজিজুল ইসলাম, শিলা বেগম ও সাবিনা বেগমকেও দা, লাঠি ও দেশীয় অস্ত্র দিয়ে এলোপাতাড়ি মারধর করা হয়। এতে তারা গুরুতর আহত হন এবং পরে তাদের সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়।

ঘটনার পর রিয়াজ উদ্দিন শেখ বাদী হয়ে বাংলাদেশ দণ্ডবিধির ৩২৬/৩০৭/৩৫৪/৫০৬/৩৪ ধারায় তাহিরপুর জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে (সিআর ১১২/২০২৬) মামলা দায়ের করেন। আদালত মামলাটি এফআইআর হিসেবে গ্রহণ করে তদন্তের জন্য তাহিরপুর থানার ওসিকে নির্দেশ দেন।

মামলায় অভিযুক্ত করা হয়েছে কামড়াবন্দ গ্রামের শফিকুল ইসলাম শেখ, তার ছেলে শাকির শেখ ও শাওন শেখ, আব্দুর রহমান শেখ, নুরুন নাহার বেগমসহ আরও কয়েকজনকে।

ভুক্তভোগী রিয়াজ উদ্দিন শেখ আরও জানান, তার বসতবাড়ির সিঁড়ির কাজ শুরু করলে প্রতিপক্ষ চাঁদা দাবি করে এবং কাজ বন্ধ করার চেষ্টা চালায়। এ বিষয়ে তিনি অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আদালতে ১৪৪ ধারায় মামলা করলে আদালত অস্থায়ী নিষেধাজ্ঞা জারি করেন। কিন্তু অভিযুক্তরা আদালতের আদেশ অমান্য করে হামলা ও বাধা অব্যাহত রাখছে বলে অভিযোগ করেন তিনি।

বাদাঘাট বাজার বণিক সমিতির সভাপতি নজরুল শিকদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

এ বিষয়ে তাহিরপুর থানার ওসি আমিনুল ইসলাম জানান, আদালতের নির্দেশনা অনুযায়ী মামলাটি তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর