দিনাজপুর প্রতিনিধি:
বেসরকারি উন্নয়ন সংস্থা সোসাইটি ফর সোসাল সার্ভিস (এসএসএস)-এর পক্ষ থেকে এক সদস্যের অসুস্থ স্বামীর উন্নত চিকিৎসার জন্য ২০ হাজার টাকার অনুদান প্রদান করা হয়েছে। শনিবার (২৩ মে, ২০২৬) দিনাজপুরের পাকেরহাট শাখায় এই অর্থ হস্তান্তর করা হয়।
জানা গেছে, এসএসএস দিনাজপুর জোনের আওতাধীন পাকেরহাট শাখার ৩ নং সমিতির ১০ নং সদস্য জবা রাণী। তাঁর স্বামী ক্ষনিজ চন্দ্র দীর্ঘদিন যাবৎ ক্রনিক কিডনি রোগে (CKD) ভুগছেন। দীর্ঘমেয়াদী ও ব্যয়বহুল এই চিকিৎসার খরচ চালাতে গিয়ে পরিবারটি চরম হিমশিম খাচ্ছিল। এই পরিস্থিতিতে সদস্য জবা রাণীর আবেদনের প্রেক্ষিতে সম্পূর্ণ মানবিক দিক বিবেচনা করে সংস্থার পক্ষ থেকে এই আর্থিক সহায়তা প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়।
শনিবার (২৩ মে) পাকেরহাট শাখা কার্যালয় সংলগ্ন সদস্যের বাড়িতে গিয়ে এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং সমিতির অন্যান্য সদস্যদের উপস্থিতিতে জবা রাণীর হাতে ২০ হাজার টাকার একটি চেক তুলে দেওয়া হয়। অনুদান হস্তান্তরকালে উপস্থিত ছিলেন পাকেরহাট শাখার শাখা ব্যবস্থাপক জনাব মোঃ আবু মোতালেব, শাখা হিসাবরক্ষক জনাব মোঃ রুবেল ইসলাম, সিনিয়র মাঠ সংগঠক জনাব মোঃ আনোয়ারুল হাবিব এবং জনাব সুজন চন্দ্র আর্য।
চেক হস্তান্তর শেষে উপস্থিত স্থানীয় ব্যক্তিবর্গ ও সমিতির সদস্যরা সংস্থার এই মানবিক উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তাঁরা আবেগাপ্লুত হয়ে বলেন, “কোনো এনজিও প্রতিষ্ঠান যে এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে অনুদান প্রদান করে, তা এই প্রথম দেখলাম। এসএসএস শুধু ঋণদান কর্মসূচিই বাস্তবায়ন করে না, বরং বিপদে আপদে মানুষের পাশে দাঁড়িয়ে প্রকৃত সমাজসেবার অনন্য দৃষ্টান্ত স্থাপন করলো।”
অনুষ্ঠানে উপস্থিত সকলে বর্তমানে থাইল্যান্ডে চিকিৎসাধীন সংস্থার প্রতিষ্ঠাতা ও শ্রদ্ধেয় নির্বাহী পরিচালক জনাব আব্দুল হামিদ ভূঁইয়া মহোদয়ের দ্রুত রোগমুক্তি এবং সুস্থতা কামনা করা হয়।