বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ০৮:১৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
দেশবন্ধু এম ইলিয়াস আলী ও সাইফুল ইসলাম হিরু : এক যুগ পেরিয়েও সন্ধান নেই, সমগ্র সিলেট বিশ্বনাথ-বালাগঞ্জ – ওসমানীনগর ও সমগ্র কুমিল্লা লাকসামের মানুষের প্রশ্ন—কবে ফিরবেন দুই সাবেক এমপি ? Deshbandhu M. Elias Ali MP & Saiful Islam Hiru MP : Still Missing After More Than a Decade…The Question of the People of Greater Sylhet, Bishwanath–Balaganj–Osmaninagar and Greater Cumilla-Laksam : When Will the Two Former MPs Return ? সিরাজগঞ্জের তাড়াশ উপজেলায় সাম্প্রতিক সময়ে মাদকবিরোধী অভিযানে আটককৃতদের কাছ থেকে কম মাদক পায়া বড় চালান কোথায় লুকিয়ে রেখেছেন। জামালপুর গারো হিলস্ রানার্স কমিউনিটি সংগঠনের প্রতিদিনই বাড়ছে সদস্য। তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ

ব্রেন টিউমারে আক্রান্ত বাসনা চাকমার চিকিৎসায় নানিয়ারচর সেনা জোনের মানবিক সহায়তা প্রদান

তাড়াশ টাইমস / ৯৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬

শহিদুল ইসলাম, প্রতিবেদক:

নানিয়ারচর জোন সদরে সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় জোনের পক্ষ থেকে ব্রেন টিউমারে আক্রান্ত রোগীর চিকিৎসা ও অস্ত্রোপচারের জন্য বাংলাদেশ সেনাবাহিনীর আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

২ জুলাই ২০২৬, বৃহস্পতিবার ১০:৩০ মি‌নি‌টে এ উপলক্ষে নানিয়ারচর জোন সদর দপ্তরে আয়োজিত এক কর্মসূচীর মাধ্যমে নানিয়ারচর জোনের আওতাধীন উত্তর সাপমারা এলাকার বাসিন্দা বাসনা চাকমার হাতে চিকিৎসা ব্যয় নির্বাহের জন্য আর্থিক অনুদান তুলে দেন নানিয়ারচর সেনা জোনের জোন কমান্ডার, লেঃ কর্নেল মোঃ মশিউর রহমান, পিএসসি। উল্লেখ্য যে, বর্ণিত ভুক্তভোগী দীর্ঘদিন যাবৎ ব্রেন টিউমার এ আক্রান্ত থাকায় স্থানীয় জনপ্রতিনিধি কর্তৃক সহায়তার বিষয়টি নানিয়ারচর জোনকে অবগত করে। যার ফলশ্রুতিতে, নানিয়ারচর জোনের জোন কমান্ডার দ্রুত সম্ভব সময়ে উক্ত রোগীকে উন্নত চিকিৎসা ও ব্রেন টিউমারের অস্ত্রোপচারের জন্য আর্থিক সহায়তা প্রদান করেন।

বাংলাদেশ সেনাবাহিনী পার্বত্য চট্টগ্রামসহ দেশের বিভিন্ন অঞ্চলে শান্তি, সম্প্রীতি ও জনকল্যাণমূলক কার্যক্রম পরিচালনার পাশাপাশি অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসা, শিক্ষা এবং জীবনমান উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় প্রদত্ত এ আর্থিক সহায়তা রোগীর উন্নত চিকিৎসা নিশ্চিতকরণে সহায়ক ভূমিকা পালন করবে।

স্থানীয় জনগণ বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের মানবিক উদ্যোগের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং ভবিষ্যতেও এ ধরনের জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর