শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড
মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের শ্রীবরদী উপজেলায় হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনকে বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মনীষা আহমেদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ দণ্ড প্রদান করেন।
দণ্ডপ্রাপ্তরা হলেন—রনি, শাকিল ও তারেক। ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, হেরোইন সেবন ও বিক্রির অপরাধে রনিকে দেড় বছরের বিনাশ্রম কারাদণ্ড এবং শাকিল ও তারেককে এক বছর করে বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়েছে।
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ বেচাকেনা বন্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন। মাদকমুক্ত সমাজ গঠনে প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও সচেতন ও সহযোগিতামূলক ভূমিকা রাখার আহ্বান জানানো হয়েছে।