সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৩:২৩ অপরাহ্ন
আজকের শিরোনাম
উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত

কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মিজানুর রহমান,সহকারী বার্তা সম্পাদক: / ৩ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৬ সেপ্টেম্বর, ২০২৬

কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন

মিজানুর রহমান,শেরপুর জেলা প্রতিনিধি: কৃষকদের সময় মতো নির্ধারিত মূল্যে সার সরবরাহ নিশ্চিত করতে শেরপুরে বিভিন্ন সার ডিলার ও গুদাম পয়েন্ট পরিদর্শন করেছেন জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট ফরিদা ইয়াসমিন।
রোববার (৬ সেপ্টেম্বর ২০২৬) জেলার সার্বিক কৃষি পরিস্থিতি ও সারের সরবরাহ ব্যবস্থা সরেজমিনে পর্যবেক্ষণের লক্ষ্যে শেরপুর সদর উপজেলার বিভিন্ন সার ডিলারের গুদাম ও বিক্রয়কেন্দ্র পরিদর্শন করেন তিনি।
পরিদর্শনকালে জেলা প্রশাসক ডিলারদের স্টক রেজিস্টার, সারের বর্তমান মজুত এবং সরকার নির্ধারিত মূল্যে সার বিক্রি হচ্ছে কি না—এসব বিষয় নিবিড়ভাবে যাচাই করেন। একই সঙ্গে কৃষকদের কাছে সার সরবরাহের ক্ষেত্রে কোনো ধরনের অনিয়ম, কৃত্রিম সংকট বা হয়রানি হচ্ছে কি না, সে বিষয়েও খোঁজখবর নেন।
এ সময় উপস্থিত ছিলেন কৃষি সম্প্রসারণ অধিদপ্তর, শেরপুরের উপপরিচালক, শেরপুর সদর উপজেলা নির্বাহী অফিসারসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা।
পরিদর্শন শেষে জেলা প্রশাসক কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি বলেন, কৃষকদের স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে সার সরবরাহ ব্যবস্থা সচল রাখতে হবে। কোনোভাবেই কৃত্রিম সংকট সৃষ্টি করা যাবে না এবং সরকার নির্ধারিত মূল্যের অতিরিক্ত দামে সার বিক্রি করা যাবে না। পাশাপাশি কোনো কৃষক যাতে সার কিনতে গিয়ে হয়রানি বা ভোগান্তির শিকার না হন, তা নিশ্চিত করার নির্দেশনা দেওয়া হয়।
জেলা প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়, কৃষকদের ন্যায্য অধিকার ও উৎপাদন ব্যয় সহনীয় পর্যায়ে রাখতে সার সরবরাহ ও বিক্রয় কার্যক্রম নিয়মিত মনিটরিং করা হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর