মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন

মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি : / ১ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৭ সেপ্টেম্বর, ২০২৬

মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার

মিজানুর রহমান, শেরপুর জেলা প্রতিনিধি:শেরপুরের নকলা উপজেলার ৬ নং পাঠাকাটা ইউনিয়নের মেধাবী শিক্ষার্থী ও পাঠাকাটা উচ্চ বিদ্যালয়ের ছাত্রী রিমুভ আক্তারকে সম্মাননা স্মারক ও নিজের লেখা বই উপহার দিয়েছেন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী প্রভাষক তারিকুল ইসলাম সরকার।
তার নিজ বাসায় গিয়ে রিমুভ আক্তারের হাতে সম্মাননা স্মারক ও প্রভাষক তারিকুল ইসলাম সরকারের লেখা বই তুলে দেওয়া হয়। এ সময় তিনি শিক্ষার্থীর মেধা ও সাফল্যের প্রশংসা করেন এবং ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনের জন্য তাকে মনোযোগ দিয়ে পড়াশোনা করার পরামর্শ দেন।
প্রভাষক তারিকুল ইসলাম সরকার বলেন, “মেধাবী শিক্ষার্থীরাই আমাদের সমাজ ও দেশের ভবিষ্যৎ। তাদের উৎসাহিত করা এবং পড়াশোনার প্রতি আগ্রহ বাড়াতে আমাদের সবাইকে এগিয়ে আসতে হবে।”
তিনি আরও বলেন, শিক্ষার্থীদের মেধা বিকাশের পাশাপাশি নৈতিক শিক্ষা ও মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ করা প্রয়োজন। একটি শিক্ষিত ও সুন্দর সমাজ গঠনে তরুণ প্রজন্মকে যথাযথভাবে গড়ে তোলার কোনো বিকল্প নেই।
এদিকে মেধাবী শিক্ষার্থীকে সম্মাননা স্মারক ও বই উপহার দেওয়ায় স্থানীয়রা সন্তোষ প্রকাশ করেছেন। তাদের মতে, শিক্ষার্থীদের এমনভাবে উৎসাহিত করা হলে তারা পড়াশোনায় আরও মনোযোগী হবে এবং ভবিষ্যতে ভালো কিছু করার অনুপ্রেরণা পাবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর