রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৬:৪৫ অপরাহ্ন

টেকনাফের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মা/ম/লা/র এজাহারনামীয় দুই প/লা/ত/ক আসামি গ্রেফতার

তাড়াশ টাইমস / ৯৮ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ১০ নভেম্বর, ২০২৬

টেকনাফের  চাঞ্চল্যকর ডাবল মার্ডার মা/ম/লা/র এজাহারনামীয় দুই প/লা/ত/ক আসামি গ্রেফতার

মোহাম্মদ হোসাইন, স্টাফ রিপোর্টারঃ:

আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ দমন এবং সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত পলাতক আসামিদের আইনের আওতায় আনতে নিয়মিত অভিযান পরিচালনা করে আসছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। এরই ধারাবাহিকতায় চট্টগ্রাম মহানগরীর চাঁদগাঁও থানা এলাকায় পরিচালিত এসআরবি-১৫, সিপিসি-২ এবং এসআরবি-৭, সিপিসি-৩ এর একটি সফল যৌথ অভিযানে কক্সবাজারের টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের চাঞ্চল্যকর ডাবল মার্ডার মামলার এজাহারনামীয় ২ ও ৪ নম্বর পলাতক আসামিকে গ্রেফতার করেছে।

ঘটনার সূত্রে জানা যায়, গত ০৪ নভেম্বর ২০২৬ তারিখে কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হ্নীলা ইউনিয়নের পৃথক দুটি স্থান থেকে মোঃ মোক্তার কামাল (৩৯) এবং মোঃ আকবর (২৩) নামের দুই ব্যক্তির মরদেহ উদ্ধার করে পুলিশ। এই নির্মম ও চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের ঘটনায় সমগ্র এলাকায় তীব্র ক্ষোভ ও ব্যাপক আলোড়নের সৃষ্টি হয়। ঘটনার পর নিহতদের পরিবারের পক্ষ থেকে টেকনাফ থানায় ১১ জনের নাম উল্লেখসহ আরও ০৮/১০ জন অজ্ঞাতনামাকে আসামি করে একটি হত্যা মামলা দায়ের করা হয়। মামলা রুজুর পর থেকেই এজাহারনামীয় প্রধান আসামিরা এলাকা ছেড়ে আত্মগোপনে চলে যায়।

ঘটনার পরপরই এসআরবি-১৫ আসামিদের গ্রেফতারে ব্যাপক গোয়েন্দা নজরদারি শুরু করে। এরই ধারাবাহিকতায় গোপন সংবাদ এবং আধুনিক তথ্য-প্রযুক্তির সহায়তায় এসআরবি-১৫ ও এসআরবি-৭ এর আভিযানিক দল জানতে পারে যে, টেকনাফ হত্যাকাণ্ডে জড়িত কয়েকজন আসামি সিএমপির চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া এলাকায় অবস্থান করছে। এই তথ্যের ভিত্তিতে গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখে যৌথ আভিযানিক দল উক্ত এলাকায় ধারাবাহিক সাঁড়াশি অভিযান পরিচালনা করে।

প্রথম অভিযান: গত ০৯ নভেম্বর ২০২৬ তারিখ আনুমানিক বিকেল ১৭:২৫ ঘটিকায় যৌথ আভিযানিক দল চট্টগ্রাম জেলার চাঁদগাঁও থানাধীন পশ্চিম ফরিদাপাড়া সাকিনস্থ এমএএস টেলিকম দোকানের সামনের পাকা রাস্তার ওপর অভিযান পরিচালনা করে মামলার এজাহারনামীয় ২ নম্বর পলাতক আসামি মিজানুর রহমান(২৭)’কে গ্রেফতার করতে সক্ষম হয়। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন হোয়াইক্যং ইউনিয়নের ২নং ওয়ার্ডের তুলাতুলি গ্রামের আব্দুল্লাহ এর ছেলে।

দ্বিতীয় অভিযান: প্রথম অভিযানে আসামি গ্রেফতারের পরপরই প্রাপ্ত তথ্যের ভিত্তিতে আভিযানিক দল মাত্র ১০ মিনিটের মাথায় আনুমানিক বিকেল ১৭:৩৫ ঘটিকায় একই এলাকার পশ্চিম ফরিদাপাড়া সাকিনস্থ মোকসেদ সাহেবের ভাড়া বাসায় দ্বিতীয় অভিযান পরিচালনা করে। উক্ত স্থান থেকে মামলার এজাহারনামীয় ৪ নম্বর পলাতক আসামী আব্দুল মোনাফ (২৭)’কে হাতেনাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামি কক্সবাজার জেলার টেকনাফ থানাধীন বালুখালী গ্রামের (২নং ওয়ার্ড) এর নুরুল ইসলাম এর এর ছেলে।

গ্রেফতারকৃত এজাহারনামীয় আসামিদের বিরুদ্ধে পরবর্তী আইনানুগ কার্যক্রম গ্রহণের জন্য সিএমপি’র চাঁদগাঁও থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত থাকবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর