বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০১:২৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

প্রাণ বাঁচাতে কাচ্চি ভাইয়ের স্টোর রুমে আশ্রয়, সেখানেই মিলেছে বেশি লাশ

রিপোর্টারের নাম / ২৯৯ বার দেখা হয়েছে
আপডেট: রবিবার, ৩ মার্চ, ২০২৪

ডেস্ক নিউজ:
রাজধানীর বেইলি রোডে একটি বহুতল বাণিজ্যিক ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নারী-শিশুসহ মোট ৪৬ জনের মৃত্যু হয়েছে।

ফায়ার সার্ভিস বলছে, বেইলি রোডে আগুন নিয়ন্ত্রণের পর বেশিরভাগ লাশ ভবনের দ্বিতীয় তলার কাচ্চি ভাই রেস্টুরেন্টের একটি স্টোর রুম থেকে উদ্ধার করা হয়।
দেখে বোঝা যাচ্ছে, তারা বাঁচার জন্য ওই স্টোর রুমে আশ্রয় নিয়েছিল। পরে শ্বাসরুদ্ধ হয়ে মারা যায়।


শনিবার ফায়ার সার্ভিস সদর দফতরের মিডিয়া সেলের কর্মকর্তা শাজাহান সিকদার এসব কথা বলেন। তিনি আরও বলেন, একে একে ১৩ ইউনিট কাজ করে আগুন নিয়ন্ত্রণের পরে ভবনের ভেতরে প্রবেশ করা হয়।

ভবনের দ্বিতীয় তলায় কাচ্চি ভাইয়ের রেস্টুরেন্টের ভেতরে একটি স্টোর রুম ছিল। যেখানে হোটেলের কিছু মালামাল রাখা হতো। সে স্টোর রুম থেকে বেশিরভাগ লাশ উদ্ধার করা হয়। মনে হচ্ছে মানুষগুলো আগুন থেকে বাঁচার জন্য ওই স্টোর রুমে প্রবেশ করেছিল। আগুনে সে স্টোর রুমের কোনও ক্ষয়ক্ষতি হয়নি। স্টোর রুম থেকে উদ্ধার করা সব নিথর দেহে কোনও দগ্ধ ছিল না।

তিনি আরও বলেন, বেইলি রোডে ওই ভবনটি বেজমেন্টসহ ৮তলা। পুরোটাই কমার্শিয়াল। এর ছাদে একটি অফিস ও মসজিদ ছিল। আগুন লাগার পরপরই অনেকে সিঁড়ি দিয়ে নিচে নামতে না পারায় ছাদে গিয়ে আশ্রয় নিয়েছিল। তাদের উদ্ধার করে ফায়ার সার্ভিস। এছাড়া ভবনের তৃতীয় ও চতুর্থ তলায় সিঁড়ির থেকে বেশ কয়েকজনের লাশ উদ্ধার করা হয়। মনে হয় সে মানুষগুলো নামতে গিয়ে মারা যায়। দু’জনের পোড়া মরদেহ উদ্ধার করা হয়েছে সিঁড়িতে থেকেই।

গত বৃহস্পতিবার রাত পৌনে ১০টার দিকে বেইলি রোডে ওই ভবনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সেখানে ১৩ ইউনিট কাজ করে রাত ১১টা ৫০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয় ফায়ার সার্ভিস।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর