বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ১০:৪৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ ভাইভা চলাকালীন শিক্ষার্থীকে গুলি করলেন শিক্ষক

রিপোর্টারের নাম / ৩১৯ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৪ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজে তমাল নামের এক শিক্ষার্থীকে পাযড়ে গুলি করেছে এক শিক্ষক। আহত অবস্থায় তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। এতে উত্তপ্ত হয়ে উঠেছে ক্যাম্পাস। এসময় বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ওই শিক্ষককে মারপিট করে।

শিক্ষার্থীদের অভিযোগ, মেডিসিন বিভাগের শিক্ষক রায়হান শরিফ ভাইভা চলাকালীন কোনো কারণ ছাড়াই তমালের ডান পায়ে গুলি করেন। পরে তমালকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। সোমবার বিকেল ৩টার দিকে সিরাজগঞ্জ শহীদ এম মনসুর আলী মেডিকেল শ্রেণিকক্ষে এ ঘটনা ঘটে। তমাল বিশ্ববিদ্যালয়ের ফরেনসিক বিভাগের তৃতীয় বর্ষের ছাত্র।
তৃতীয় বর্ষের শিক্ষার্থী জাহিন শাহরিয়ার জানান ‘ভাইভা চলাকালীন ৪৫ জন শিক্ষার্থীর উপস্থিতিতে শিক্ষক রায়হান শরিফ তমালের ডান পেয়ে গুলি করেন। এতে সে আহত হয়। ওই শিক্ষকের শাস্তি দাবিতে শিক্ষার্থীরা ক্লাস বর্জন ও বিক্ষোভ করছে ছাত্রছাত্রীরা।

তৃতীয় বর্ষের শিক্ষার্থী জানান, শিক্ষক রায়হান শরীফ মাঝেমধ্যেই পিস্তল নিয়ে ক্লাসরুমে ঢোকেন। তিনি ছাত্র-ছাত্রীদের বিভিন্ন সময় ভয়ভীতি দেখাতেন। বিকেলে ক্লাস চলাকালিন শিক্ষক রায়হান শরীফ দেশীয় পিস্তল ও ধারালো চাকু নিয়ে হঠাৎ করে ক্লাসে ঢোকেন। এ সময় তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে ছাত্রছাত্রীদের সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায়ে ৩য় বর্ষের ছাত্র আরাফাত আমিন তমালকে গুলি করেন তিনি। গুলিটা তার উরুতে লেগে যায়। তার চিৎকারের সবাই এগিয়ে আসলে ডা. রায়হান শরিফকে তালাবদ্ধ করে রাখা হয়। আহত অবস্থায় তমালকে শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজ হাসপাতালে বিভাগে ভর্তি করা হয়েছে। এরপর বিক্ষুব্ধ শিক্ষার্থীরা ক্যাম্পাস ঘিরে রেখে বিক্ষোভ করে।
শহীদ এম মনসুর আলী মেডিকেল কলেজের অধ্যক্ষ আমিরুল হোসেন চৌধুরী জানান ওই শিক্ষকের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

সিরাজগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল হান্নান জানান, এ ঘটনায় কলেজে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। শিক্ষককে আটক করা হয়েছে। পিস্তলটি জব্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর