সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

বর্ষার আগেই নদী ভাঙ্গরোধের কাজ শেষ হবে-প্রতিমন্ত্রী জাহিদ ফারুক

নিজস্ব প্রতিবেদক / ৩২৪ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪

 
পানি সম্পদ প্রতিমন্ত্রী জাহিদ ফারুক শামীম বলেছেন, বর্ষার আগেই সিরাজগঞ্জের এনায়েতপুরে নদীভাঙ্গনরোধ কাজ শেষ করা হবে। এ লক্ষ্যে পানি উন্নয়ন বোর্ডকে বিভিন্ন নির্দেশনা দেয়া হয়েছে। পানি উন্নয়ন বোর্ড আগামীকাল থেকে ম্যাথমেটিক্স সার্ভে শুরু করে ভাঙ্গনরোধে কাজ শুরু করবে। জিওব্যাগ ও সিসি ব্লক দিয়ে তীর সংরক্ষন করা হবে।
 
 
শুক্রবার সকালে সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলা এনায়েতপুরে নদী ভাঙ্গন এলাকা পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রেসি ব্রফিংকালে তিনি এসব কথা বলেন।
 
তিনি বলেন, নদীর যেস্থান গুলোতে ড্রেজিং করা হয়েছে সেখানে পানি প্রবাহিত হচ্ছে এবং তীরবর্তী এলাকায় চরপড়ায় ভাঙ্গন কমেছে। চরের শেষ মাথায় ভাঙ্গন দেখা দিয়েছে। এ জন্য সেখানে আরো ৫শ মিটার বেশী কাজ করার নির্দেশনা দেয়া হয়েছে।
প্রতিমন্ত্রী বলেন, এনায়েতপুরে ভাঙ্গনরোধে প্রায় ৬৩৫ কোটি ব্যয়ে হাসপাতালসহ বিভিন্ন স্থাপন রক্ষায় প্রকল্প গ্রহন করা হয়েছে। প্রকল্পের কাজ চলমান রয়েছে। বাস্তবায়ন হলে নদীভাঙ্গন রোধ হবে। 
 
পরিদর্শনকালে সংসদ সদস্য চয়ন ইসলাম, আব্দুল মমিন মন্ডল, পানি উন্নয়নে বোর্ডের মহাপরিচালক মুহাম্মদ আমিরুল হক ভুঞা, প্রধান প্রকৌশলী মোঃ জহুরুল ইসলাম, তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ আরিফুল ইসলাম ও সিরাজগঞ্জের নির্বাহী প্র কৌশলী মোঃ মাহবুবুর রহমানসহ উর্ধতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
 


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর