বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর ২০২৬, ০৯:২৭ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড সিংড়ায় ছাত্রদল নেতা কাজলের সঙ্গে একাধিক নারীর ছবি ভাইরাল, ‘এআইয়ের কারসাজি’ দাবি কাজলের বাকৃবির নবনিযুক্ত উপাচার্যকে বাংলাদেশ ফিসারিজ এক্সিকিউটিভ অ্যাসোসিয়েশন ও কৃষিবিদ আনোয়ার পারভেজের শুভেচ্ছা মেধাবী শিক্ষার্থী রিমুভ আক্তারকে সম্মাননা ও বই উপহার শ্রীবরদীতে ইউএনও মনীষা আহমেদের শিক্ষা প্রতিষ্ঠান ও ভূমি অফিস পরিদর্শন উড্ডীন বিহঙ্গ বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ

কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন

কাজিপুর (সিরাজগঞ্জ)প্রতিনিধি: / ৩২৩ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৮ মার্চ, ২০২৪


“নারীর সম-অধিকার, সমসুযোগ; এগিয়ে নিতে হোক বিনিয়োগ’- এই প্রতিপাদ্যে কাজিপুরে বর্ণাঢ্য আয়োজনে আন্তর্জাতিক নারী দিবস উদযাপন করা হয়েছে।

শুক্রবার (০৮ মার্চ) সকালে এ উপলক্ষে কাজিপুর উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ থেকে একটি শোভাযাত্রা বের করা হয়।শোভাযাত্রা শেষে উপজেলা পরিষদ হলরুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,বিশেষ অতিথি ছিলেন উপজেলা ভাইস চেয়ারম্যান দ্বীন মোহাম্মদ বাবলু, মহিলা ভাইস চেয়ারম্যান শাপলা খাতুন ।অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, তথ্য সেবা অফিসার মৌসুমি বসাক।

উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন সভাপতিত্বে সভায় শুভেচ্ছা বক্তব্য রাখেন- মহিলা বিষয়ক কর্মকর্তা চিত্রা রানী সাহা। বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মোঃ সোহরাব হোসেন বলেন, যুগে যুগে নারীরা পুরুষের পাশে থেকে সাহস জুগিয়েছেন এবং সকল কাজে সহযোগিতা করেছেন। বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা নারীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন।

এছাড়া অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন- বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ,কিশোর কিশোরী ক্লাবের সদস্য বৃন্দ গার্লস গাইডেরসদস্য,ও শিক্ষার্থীবৃন্দ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর