রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৫ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচন চলছে

নিজস্ব প্রতিবেদক / ৪৭২ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার ত্রি- বার্ষিক নির্বাচন চলছে।

শনিবার বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার নিজস্ব কার্যালয়ে শনিবার সকাল ৮টা থেকে বিরতিহীন ভাবে ৪টা পর্যন্ত ভোট গ্রহন চলছে।

সিরাজগঞ্জ জেলার অবসরপ্রাপ্ত কর্মচারী ৬২৮ জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন।

দুটি প্যানেল মোট ৩৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। তবে যুগ্ম কোষাধ্যাক্ষ পদে আনসানরুল ইসলাম বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।

চেয়ারম্যান পদে আব্দুর রাজ্জাক ও সাধারন সম্পাদক পদে গোলাম রব্বানী তালুকদার এর প্যানেলে ১৭ জন, চেয়ারম্যান পদে প্রফেসর মো: গোলাম মোস্তফা ও সাধারন সম্পাদক পদে তফিজ উদ্দিন এর প্যানেলে ১৬ প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছে।


বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার প্রধান নির্বাচন কমিশনার প্রফেসর এসএম মনোয়ার হোসেন বলেন, সকাল ৮ থেকে বিকেল ৪টা পর্যন্ত বিরতিহীনভাবে ভোট প্রয়োগ চলবে। সু্ষ্ঠু ভোটের মাধ্যমে বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার কমিটি গঠন হবে।

বাংলাদেশ অবসরপ্রাপ্ত সরকারি কর্মচারী কল্যান সমিতির সিরাজগঞ্জ জেলা শাখার রিটার্নিং অফিসার মো: আব্বাছ আলী খান বলেন, জেলা অবসর সরকারি কর্মচারী কল্যান সমিতি তিন বছরের জন্য সুষ্ঠু ভোটের মাধ্যমে চেয়ারম্যান ১জন, ভাইস চেয়ারম্যান ২জন, সাধারন সম্পাদক পদে ১জন, যুগ্ম সম্পাদক ১জন, কোষাধ্যাক্ষ ১জন, যুগ্ম কোষাধ্যাক্ষ ১জন, কার্যনির্বাহী সদস্য ১০জন নির্বাচিত হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর