বৃহস্পতিবার, ০৮ অক্টোবর ২০২৬, ১১:০৭ অপরাহ্ন
আজকের শিরোনাম
অবৈধ বালু ও মাটি কাটার বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান ৮ জন আটক ৫ লাখ জরিমানা বাকেরগঞ্জে অবৈধভাবে মাটি কাটার দায়ে ৮ জন আটক, ৫ লাখ টাকা জরিমানা জামালপুর জেলার বকশীগঞ্জে বিশ্ব দৃষ্টি দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত। সিংগাবরুনা ইউনিয়নকে মডেল ইউনিয়নে রূপান্তর করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদ রানা তাতিহাটি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক তাতিহাতি ইউনিয়নের সার্বিক উন্নয়নে কাজ করতে চান চেয়ারম্যান প্রার্থী মাসুদুর রহমান ফারুক বকশীগঞ্জে প্রত্যেক শিক্ষার্থীকে মাদকের বিরুদ্ধে সোচ্চার হতে হবে, ইউএনও মুরাদ হোসেন। রাজশাহীতে সাংবাদিকদের মানববন্ধন: অপপ্রচার ও ভুয়া সাংবাদিকদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থার দাবি উত্তরবঙ্গে জনগণের দাবি আদায়ে ২ ঘন্টার প্রতীকী অবরোধ এবং জনসচেতনতা বৃদ্ধিতে আওয়ামী লীগের দাবি সংশ্লিষ্ট পোস্টারিং কর্মসূচি তেরখাদা ইউনিয়ন নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম মোস্তফা ভুট্টোর ১৫ দফা অঙ্গীকার

বিএনপির ভাঙা রেকর্ড এখন বাজিয়ে আর লাভ নাই- খানসামায় অর্থমন্ত্রী

এস.এম.রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধি: / ২৬৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪



প্রবাসীরা যে দেশে টাকা পাঠায় সেটা প্রতি মাসে সময়ের বৃদ্ধি পাচ্ছে বিধায় গত ফেব্রুয়ারী মাসে ২১৬ মিলিয়ন ডলার রেমিট্যান্স এসেছে। কিন্তু সরকার বিরোধীরা সব বিষয়ে মিথ্যাচার করছে। এগুলো এতটা জঘন্য মিথ্যাচার তাই উত্তর দেওয়ার প্রয়োজন মনে করি না। কেননা সেটা নিয়ে কথা বললে তাদেরকে স্বীকৃতি দেওয়া হবে বললেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, এমপি।

তিনি আরো বলেন, বাংলাদেশ আজ নতুন যুগ সন্ধিক্ষণে রয়েছে এখন বিএনপির ঐ ভাঙা রেকর্ড বাজিয়ে লাভ নাই। কেননা প্রধানমন্ত্রী শেখ হাসিনা সগৌরবে ৫ম বারের মত সরকার গঠন করে সেটা আবার প্রমাণ করেছেন। সকল মেগাপ্রকল্প আজ দৃশ্যমান হয়েছে।

শনিবার (৯ মার্চ) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাদের সাথে মতবিনিময় সভায় উপজেলা পরিষদ হলরুমে এসব কথা বলেন অর্থমন্ত্রী।

ইউএনও মো: তাজ উদ্দিনের সভাপতিত্বে মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন অর্থ মন্ত্রীর একান্ত সচিব নাকিব হাসান তরফদার, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সাইফুল ইসলাম, ওসি মোজাহারুল ইসলাম, উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের সাবেক কমান্ডার মোখলেছুর রহমান, জেলা আওয়ামী লীগের শিক্ষা ও মানবসম্পদ সম্পাদক শেখ রফিকুল ইসলাম এবং বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, শিক্ষা প্রতিষ্ঠান প্রধান ও সংবাদকর্মীরা।

এই মতবিনিময় সভায় উপজেলার বিভিন্ন দপ্তরের উন্নয়ন, সমস্যা ও সম্ভাবনার কথা শুনে সেগুলো বিষয়ে দ্রুততার সাথে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের নির্দেশনা দেন অর্থ মন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী।

এর আগে তিনি খানসামা শিশু পার্কের সম্প্রসারিত কাজের শুভ উদ্বোধন করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর