শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:২৬ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন

নিজস্ব প্রতিবেদক / ৩৫৪ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৯ মার্চ, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:
উৎসাহ উদ্দীপনায় সিরাজগঞ্জের এনায়েতপুরে অবস্থিত খাজা ইউনুস আলী বিশ্ববিদ্যালয়ে প্রথম সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকালে এ উপলক্ষ্যে পুরো ক্যাম্পাস জুড়ে গ্র্যাজুয়েটদের পদচারণায় মুখরিত হয়ে ওঠে।

সমাবর্তনে বিশ্ববিদ্যালয়ে প্রায় সাড়ে ১৬শ গ্র্যাজুয়েট নিবন্ধন করেন। সভাপতিত্ত্ব করেন ডাক টেলিযোগাযোগ ও প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক।

এসময় বাংলাদেশ অ্যাক্রিডিটেশান কাউন্সিলের চেয়ারম্যান অধ্যাপক ড. মেসবাহ উদ্দিন আহমেদ, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মুঞ্জুরি কমিশনের সদস্য অধ্যাপক ড. বিশ্বজিৎ চন্দ, খাজা ইউনুস আলী বিশ^বিদ্যালয়ের ট্রাষ্টিবোর্ডের চেয়ারম্যান মোহাম্মদ ইউসুফ, ভাইস চ্যান্সেলর অধ্যাপক ড. হোসেন রেজা প্রমুখ বক্তব্য রাখেন।

এসময় বিভিন্ন অনুষদের অর্ধশতাধিক শিক্ষার্থীকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডা. এম এম আমজাদ হোসেন স্বর্ণপদক ও সনদ পত্র তুলে দেয়া হয়। পরে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে গান ও নৃত্য পরিবেশন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী সহ দেশের বিখ্যাত শিল্পীরা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর