মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
কুরবানির চামড়া শিল্প: ন্যায্য মূল্য, বাজার কাঠামো ও রাষ্ট্রীয় সংস্কারের জরুরি প্রয়োজন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশনের উদ্যোগে মৌলভীবাজারে বৃক্ষরোপণ কর্মসূচি আতংকবাদী সন্ত্রাসী ডাকাত জুবেল-আজাদ গংদের খুঁটির জোর কোথায় -? মুক্তিযুদ্ধের সংগঠক, বিশিষ্ট রাজনীতিবিদ ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেনের মৃত্যু, বিভিন্ন মহলের শোক ব্রিটেনের ওয়েলস সিনেট নির্বাচন অনুষ্ঠিত, ওয়েলশের ইতিহাসে এক যুগান্তকারী দিন, নতুন রাজনৈতিক মানচিত্র উন্মোচিত তাহিরপুর বাদাঘাট ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী হিসেবে আলোচনায় আবু সায়েম   এসপি মাহবুব আলম খানকে নিয়ে উদ্দেশ্যমূলক অপপ্রচার সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন মৌলভীবাজারে মতবিনিময় সভা ও আহ্বায়ক ক‌মি‌টি গঠন টেকনিক্যাল স্কুল এন্ড কলেজের জায়গা পরিদর্শনে সিলেট-২ এর সাংসদ তাহসিনা রুশদীর লুনা সরকারের দেওয়া উন্নয়নের প্রতিশ্রুতি ধীরে ধীরে দৃশ্যমান হবে : এমপি লুনা

কাজিপুরে পণ্যের মূল্য সহনশীল রাখতে করনীয় বিষয়ক আলোচনা সভা 

কাজিপুর প্রতিনিধিঃ / ২০৭ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৩ মার্চ, ২০২৪

কাজিপুর উপজেলার রমজান মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্যের  বাজারদর স্বাভাবিক রাখতে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ কমিটির আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।১৩ মার্চ দুপুরে  উপজেলা প্রশাসনের উদ্যোগে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার সোহরাব হোসেন।
প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান খলিলুর রহমান সিরাজী,বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কাজিপুর পৌর মেয়র আব্দুল হান্নান তালুকদার। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) শানজীদা মুস্তারী, উপজেলা কৃষি অফিসার শরিফুল ইসলাম, প্রাণি সম্পদ অফিসার ডাক্তার দিদারুল আহসান, থানা অফিসার ইনচার্জ( তদন্ত) আব্দুল মজিদ মন্ডল, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ও ক্যাব কাজিপুরের উপদেষ্টা  পরিমল কুমার তরফদার, নাটুয়াপাড়া ইউনিয়ন চেয়ারম্যান আব্দুল মান্নান চান  মনসুর নগর ইউনিয়ন চেয়ারম্যান আব্দুর রাজ্জাক রাজ মোহর, কনজুমার এসোসিয়েশন অফ বাংলাদেশ কাজিপুর উপজেলা ইউনিটের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, সদস্য সাংবাদিক আব্দুস সোবহান চান, পৌর বনিক সমিতির সভাপতি মোজাফফর হোসেন মজনু, হোটেল ব্যবসায়ী আল আমিন বাবু। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা বিভিন্ন দপ্তরের কর্মকর্তাসহ ব্যবসায়ীগন।
বক্তারা এ সময়
দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি সমস্যা সমাধানের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হলো অসাধু ব্যবসায়ী, সিন্ডিকেট, কালোবাজারি,অবৈধ মজুদার ব্যবসায়ী ও দুর্নীতি ইত্যাদি শক্ত হাতে দমন করতে  প্রশাসনকে এ ব্যাপারে কঠোর হওয়া ।
ঘন ঘন বাজার মনিটরিং, মোবাইল কোর্টের  সাহায্যে বাজারে অভিযান চালিয়ে  বাজার  স্থিতিশীল রাখতে পারে ।ব্যবসায়ীদের নীতি নৈতিকতার ইতিবাচক পরিবর্তন করা।
কৃষিপণ্য সঠিক বাজারজাতকরণ ব্যবস্থা গ্রহণ এবং মধ্যসত্বভোগী দালালদের দৌরাত্ম  দূর করা।
.সর্বপরি দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির বিরুদ্ধে ভোক্তাদের সচেতন হওয়া।   পাশাপাশি জনগণ ও সরকারের মধ্যে সহযোগিতার মনোভাব পোষণের মাধ্যমে  দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির নিয়ন্ত্রণ আনা সম্ভব বলে আলোকপাত  করেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর