রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৩৬ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

কুড়িগ্রামে বাল্য বিবাহ ও শিশুদের প্রতি সহিংসতা বন্ধে সংলাপ অনুষ্ঠিত

মোঃ বুলবুল ইসলাম , কুড়িগ্রাম প্রতিনিধি : / ২৭৫ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ২১ মার্চ, ২০২৪

কুড়িগ্রামে বাল্যবিয়ে বন্ধ ও শিশুদের প্রতি সহিংসতা রোধে স্থানীয় স্টেক হোল্ডারদের সাথে সংলাপ অনুষ্ঠিত হয়েছে।

২১ মার্চ (বৃহস্পতিবার) দুপুর ২ ঘটিকায় বেলগাছা ইউনিয়নের চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের এসএসবিসি প্রকল্পের স্ট্রেনদেনিং সোশ্যাল এন্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের আয়োজনে ও ইউনিসেফের অর্থায়নে এ সংলাপ অনুষ্ঠিত হয়।

চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক জেসমিন খাতুন এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বীর মুক্তিযোদ্ধা দেবেন্দ্র নাথ রায়।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- ৬নং বেলগাছা ইউপি সদস্য মানবিন্দ্র চন্দ্র অনিল, ২নং ওয়ার্ডের স্বাস্থ্য সহকারী স্বপ্না রাণী অধিকারী, চিলাপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকার শিক্ষক অজয় কুমার সরকার, বেলী বেগম, আফরুজা বেগম ও গয়া রানী রায় সহ আরো অনেকে।

আরো বক্তব্য দেন এসএসবিসি প্রকল্পের প্রজেক্ট অফিসার জেমস উজ্জ্বল শিকদার প্রমুখ, এসএসবিসি প্রজেক্টের কমিউনিটি ফেসিলিটেটর বাবুল চন্দ্র রায় ও সাগর ইসলাম। বক্তারা বলেন- বাল্যবিবাহ বন্ধে সকল শ্রেণী পেশার মানুষজনকে এগিয়ে আসার আহ্বান জানান তারা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর