বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:১৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার মেধাবী লুবনা জামানের গ্রীণ ইউনিভার্সিটিতে লেকচারার হিসেবে যোগদান কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে প্রথম শ্রেণীতে প্রথম, অর্জন করেছেন ভিসি অ্যাওয়ার্ড ও ইউসিজি অ্যাওয়ার্ড

ঈদযাত্রায় উত্তরবঙ্গের মানুষের ভোগান্তি থাকবে না: সড়ক সচিব

নিজস্ব প্রতিবেদক / ২৫৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৩০ মার্চ, ২০২৪



উত্তরবঙ্গের প্রবেশপথ বঙ্গবন্ধু সেতু পশ্চিম মহাসড়ক থেকে হাটিকুমরুল হয়ে চান্দাইকোনা পর্যন্ত পরিদর্শন করে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সচিব এ বি এম আমিন উল্লাহ নুরী জানান, আমরা আশা করছি এবার মহাসড়কে কোনো ভোগান্তি পোহাতে হবে না। ঈদযাত্রা শুরু হবার আগে আগামী ৩ তারিখ পর্যন্ত দিনরাত কাজ চলবে মহাসড়কে। হাটিকুমরুল থেকে চান্দাইকোনা পর্যন্ত যে জায়গা গুলোতে সমস্যা রয়েছে সেগুলো দ্রুত সমাধান করা হবে। গত বছরের তুলনায় এবার মহাসড়কের পরিবেশ আরো ভাল। সম্প্রসারণের কাজ বেশি হয়েছে। আমরা আশা করছি ঘরমুখো মানুষ নির্বিঘেœ ঘরে ফিরতে পারবে।

এছাড়া সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, এলেঙ্গা থেকে বঙ্গবন্ধু সেতু পর্যন্ত দুই লেনের মহাসড়ক চারলেনের উন্নিতকরণ কাজ অনেকটাই শেষের পথে, কিছু অংশ দুই লেন রয়েছে। আশা করছি ভোগান্তি কম হবে। বঙ্গবন্ধু সেতুতে টোলের কারণে অনেক সময় যানজটের সৃষ্টি হয়, আমরা এটি আরো দ্রুত করার জন্য চেষ্টা করব।

তিনি আরো জানান, মহাসড়কে মূলত ভোগান্তি সৃষ্টি হয় যানবাহন বিকল বা দূর্ঘটনার কবলে পড়লে। সেক্ষেত্রে অল্প সময়ের মধ্যে যানবাহনের দীর্ঘ সাড়ি তৈরী হয়। এছাড়াও মহাসড়কে সড়ক বিভাগ, জেলা ও পুলিশ প্রশাসন এবং হাইওয়ে পুলিশের প্রস্তুতি রয়েছে, কোন ধরনের তিন চাকার যানবাহন অটোরিক্সা ভ্যান মহাসড়কে উঠতে দেয়া হবে না।

শনিরাব বিকেলে সিরাজগঞ্জের পাঁচলিয়াতে মহাসড়ক পরিদর্শন কালে তিনি এসব কথা বলেন। এসময় সড়ক ও জনপথ অধিদপ্তরের প্রধান প্রকৌশলী সৈয়দ মইনুল হোসেন, সাসেক-২ প্রকল্পের প্রকল্প পরিচালক ড. ওয়ালিউর রহমান, অতিরিক্ত প্রকল্প পরিচালক গোলাম মর্তুজা সহ সড়ক বিভাগের অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর