বুধবার, ২৩ সেপ্টেম্বর ২০২৬, ০৬:১০ অপরাহ্ন
আজকের শিরোনাম
শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান তাতিহাতী ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী মোঃ সেলিম মিয়া উন্নয়ন, শিক্ষা-স্বাস্থ্য ও কর্মসংস্থান বৃদ্ধির অঙ্গীকার

বেলকুচিতে ইঞ্জিনিয়ার আমিনুলের নির্বাচনী সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত

রিপোর্টারের নাম / ৫৬৯ বার দেখা হয়েছে
আপডেট: শুক্রবার, ৫ এপ্রিল, ২০২৪

নিজস্ব প্রতিবেদক:

সিরাজগঞ্জের বেলকুচিতে উপজেলা চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলামের নির্বাচনী সভা ও ইফতার এবং দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যার আগে ৪নং দৌলতপুর ইউনিয়নের ২নং ওয়ার্ড আওয়ামীলীগের উদ্যোগে স্থানীয় বওড়া গ্রামে এ নির্বাচনী সভা, ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ও বেলকুচি উপজেলা পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম। ২নং ওয়ার্ড আওয়ামীলীগের সভাপতি সভাপতি শুকুর আলীর সভাপতিত্বে অনুষ্ঠানে অন্যান্যদের বক্তব্য রাখেন,  দৌলতপুর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আলতাফ হোসেন, ধুকুরিয়াবেড়া ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি জিল্লুর রহমান মাস্টার, সাধারন সম্পাদক শাহ আলম, বেলকুচি উপজেলা শ্রমিকলীগের সভাপতি সাহেব আলী ও সাধারন সম্পাদক ফরহাদ আলী।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে আলহাজ্ব ইঞ্জিনিয়ার আমিনুল ইসলাম বলেন, আগামী উপজেলা নির্বাচনে জনগনের ভোটে নির্বাচিত হলে স্থানীয় সংসদ সদস্য আব্দুল মমিন মন্ডলের দিক নির্দেশনায় বেলকুচি উপজেলাকে একটি আধুনিক ও মডেল উপজেলা হিসেবে গড়ে তোলা হবে। উপজেলায় মাদক, সন্ত্রাসসহ সব ধরনের অপরাধমুলক কর্মকান্ড বন্ধ করা হবে। উপজেলা পরিষদের বরাদ্দ সুষম বন্টনের মাধ্যমে অবহেলিত এলাকার রাস্তাঘাটসহ শিক্ষা প্রতিষ্ঠান, মসজিদ, মাদ্রাসা ও কবরস্থানের উন্নয়নে বিভিন্ন প্রকল্প গ্রহন করা হবে। জননেত্রী শেখ হাসিনার মিশন ও ভিশন বাস্তবায়নে সবসময় নিজেকে নিয়োজিত রাখব। মানুষের দু:খে সুধে পাশে থেকে কাজ করে যাবো-ইনশাআল্লাহ। আলোচনাসভা শেষে দেশ ও জাতির কল্যান কামনায় দোয়া করা হয়। এছাড়াও উপস্থিত শতশত মানুষকে ইফতারী করানো হয়।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর