সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বিএনপি নেতার অনিয়ম-দুর্নীতির বিরুদ্ধে সংবাদ করায় মানবাধিকার নেতাকে হত্যা ও গুমের হুমকির অভিযোগ কৃষকদের ন্যায্যমূল্যে সার নিশ্চিত করতে শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন লন্ডনে ‘চট্টগ্রাম উৎসব ২০২৬’ উদযাপনের ঘোষণা: দল-মতের ঊর্ধ্বে চট্টগ্রামবাসীর ঐক্যের আহ্বান জাতীয় প্রেসক্লাবে জাতীয় সাংবাদিক সংস্থার নির্বাহী পরিষদের বর্ধিত সভায় সাংবাদিকদের পেশাদারিত্ব, প্রশিক্ষণ ও গুণগত মান বৃদ্ধির পাশাপাশি অধিকার আদায়ে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান রিয়াদে আঞ্জুমানে খোদ্দামুল মোসলেমিন রিয়াদ কেন্দ্রীয় পরিষদের উদ্যোগে ঈদে মিলাদুন্নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম উদযাপন; গাছুয়া আব্দুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন গাছুয়া আবদুল কাদের মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি মামুন হোসেন  নকলা উপজেলার ৬ নং ইউনিয়নের কাদামাখা রাস্তা ভরাট করে জনদুর্ভোগ লাঘবে এগিয়ে এলেন চেয়ারম্যান পদপ্রার্থী মোবারক হোসেন মিন্টু যুক্তরাজ্যের ইলফোর্ডে গ্রেটার চট্টগ্রাম অ্যাসোসিয়েশন ইউকে’র মিলনমেলা ২০২৬ অনুষ্ঠিত শ্রীবরদীর রাকিবুল ইসলাম রিয়াদ: মেধা ও মানবসেবার প্রত্যয়ে আইন পেশায় উজ্জ্বল পথচলা

স্বাক্ষর জালিয়াতি করে বোনের জমি অধিগ্রহণের টাকা আত্মসাত

নিজস্ব প্রতিবেদক : / ৩৮৮ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৬ এপ্রিল, ২০২৪

ভুয়া পাওয়ার অব এ্যাটর্নি দলিল তৈরি এবং জাল স্বাক্ষর দিয়ে সিরাজগঞ্জের হাটিকুমরুল ইন্টারচেইঞ্জের ভূমি অধিগ্রহণের জন্য বরাদ্দ বোনের প্রাপ্য টাকা তুলে নিয়ে আত্মসাত করার অভিযোগ উঠেছে ভাইয়ের বিরুদ্ধে। শনিবার দুপুরে সিরাজগঞ্জ শহরের দ্য পিপলস্ নিউজ ২৪ডট কমের অফিসে ছোট ভাইয়ের বিরুদ্ধে এসব অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগী বোন লায়লা সিদ্দিকী। ভুক্তভোগী লায়লা সিদ্দিকী সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুল ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৃত লিয়াকত আলী সিদ্দিকীর মেয়ে ও চড়িয়াকান্দিপাড়া গ্রামের আব্দুল খালেকের স্ত্রী।

সংবাদ সম্মেলনে লায়লা সিদ্দিকী বলেন, বাবা ও দাদার সম্পত্তিতে সরকারের মেগা প্রকল্প হাটিকুমরুল ইন্টারচেইঞ্জ নির্মাণ করছেন। বাবা ও দাদার অধিগ্রহনকৃত জমির মুল্য প্রায় ১৪৮কোটি। ইতোমধ্যে কিছু জমি অধিগ্রহণের টাকা জেলা প্রশাসক কার্যালয় থেকে দেওয়া হয়েছে। ছোট ভাই শিহাবুল ইসলাম ওরফে শিহাব সিদ্দিকী জাল পাওয়ার অব এ্যাটর্নি তৈরী করে এবং আমার জাল স্বাক্ষর ব্যবহার করে জমি অধিগ্রহণের ১৫ কোটি টাকা উত্তোলন করে তা সম্পূর্ণ আত্মসাত করেছে। বাবার ওয়ারিশ হিসেবে ভাইয়ের কাছে টাকা চাইলে টাকা দিতে অস্বীকার করেন এবং নানা রকম ভয়ভীতি প্রদর্শন করছেন।

 

তিনি আরও বলেন, বাবার সন্তান হিসেবে আমরাও তার সম্পত্তির ওয়ারিশ। কিন্তু আমার ভাই প্রতারণার মাধ্যমে বাবার সম্পত্তি থেকে বঞ্চিত করেছে। এ অবস্থায় আমরা ন্যায় বিচার প্রার্থী। সংবাদ সম্মেলনে তিনি সরকার ও প্রশাসনের সকলের কাছে আত্মসাতকৃত টাকা ফেরত প্রদানে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের দাবী জানিয়েছেন। সংবাদ সম্মেলনে লায়লা সিদ্দিকীর শিশু সন্তান উপস্থিত ছিলেন।

অভিযুক্ত শিহাবুল ইসলাম ওরফে শিহাব সিদ্দিকীর সাথে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কথা বলতে রাজি হয়নি।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর