শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৩৯ অপরাহ্ন
আজকের শিরোনাম
মাথা গোঁজার ঠাঁই ছিল না মকবুলের, পাশে দাঁড়িয়ে ৪ শতাংশ জমি দিলেন চেয়ারম্যান প্রার্থী মোবারক হোসেন মিন্টু নকলায় বালিগঞ্জ বাজার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল অনুষ্ঠিত সার্বিক সহযোগিতা ও সৌজন্যে চেয়ারম্যান পদপ্রার্থী সুবাস মিয়া একটি ভবনের বিদায়, কিন্তু স্মৃতির নয় চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল

পাকিস্তানে দেখা গেছে চাঁদ, কাল ঈদ

রিপোর্টারের নাম / ৩১০ বার দেখা হয়েছে
আপডেট: মঙ্গলবার, ৯ এপ্রিল, ২০২৪

দক্ষিণ এশিয়ার মুসলিম অধ্যুষ্যিত দেশ পাকিস্তানে আজ মঙ্গলবার (৯ এপ্রিল) দেখা গেছে শাওয়াল মাসের চাঁদ। দেশটির বিভিন্ন অঞ্চলের পশ্চিম আকাশে চাঁদের দেখা মেলে। ফলে কাল বুধবার পাকিস্তানে উদযাপিত হবে পবিত্র ঈদুল ফিতর।

পাকিস্তানে পবিত্র রমজান মাস শুরু হয়েছিল গত ১২ মার্চ। সে হিসেবে আজ দেশটিতে রমজানের ২৯তম দিন ছিল। মঙ্গলবার সন্ধ্যায় পাকিস্তানের জাতীয় চাঁদ দেখা কমিটি রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার প্রস্তুতি নেয়। দেশটির আবহাওয়া দপ্তর মঙ্গলবার সর্বশেষ আপডেটে জানিয়েছিল, আজই চাঁদ দেখা যাবে।

সংস্থাটি জানায়, গতকাল সোমবার রাত ১১টা ২১ মিনিটে শাওয়াল মাসের চাঁদের জন্ম হয়। ফলে আজ মঙ্গলবার সন্ধ্যার পর চাঁদটির বয়স হবে ১৯ থেকে ২০ ঘণ্টা।

আবহাওয়া অফিস আরও বলেছিল, সূর্যাস্তের পর চাঁদটি ৫০ মিনিটেরও বেশি সময় ধরে আকাশে থাকবে। অর্থাৎ এটি খুব সহজেই খালি চোখে দেখা যাবে। স্থানীয় সময় রাত পৌনে ৯টার দিকে রুয়েত-ই-হিলাল চাঁদ দেখার বিষয়টি নিশ্চিত করে।

দেশটির চাঁদ দেখা কমিটির এ বৈঠকে উপস্থিত ছিলেন সরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তারা। যার মধ্যে ছিলেন বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়, আবহাওয়া দপ্তর এবং মহাকাশ গবেষণা কমিশনের প্রতিনিধিরা।

সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন জানিয়েছে, শেখপুরা, সারাই আলমগীর, সুখুর এবং করাচি থেকে চাঁদ দেখার জবানবন্দি রেকর্ড করা হয়। এছাড়া কাসুর এবং গুজরানওয়ালা থেকেও চাঁদ দেখার খবর পাওয়া যায়।

পাকিস্তানে সৌদি আরবের একদিন পর পবিত্র রমজান মাস শুরু হয়েছিল। এরফলে ধারণা করা হয়েছিল, দেশটিতে ঈদ হবে সৌদির একদিন পরই। কিন্তু রোজার শুরুর দিনে তফাৎ থাকলেও সৌদি-পাকিস্তানে ঈদ একইদিনে উদযাপিত হতে যাচ্ছে।

দক্ষিণ এশিয়ার আরেক দেশ ভারতের কেরালা ও খারগিলে আজ শাওয়ালের চাঁদ দেখা গেছে। তবে দেশটির রাজধানী দিল্লিসহ বড় বড় অঞ্চলগুলোতে চাঁদ দেখা যায়নি। ফলে যেসব অঞ্চলে চাঁদ দেখা গেছে সেসব জায়গায় কাল ঈদুল ফিতর পালিত হবে। আর দিল্লিসহ অন্যান্য জায়গায় ঈদ হবে বৃহস্পতিবার।

পাকিস্তানের মতো আজ সন্ধ্যায় বৈঠকে বসেছিল বাংলাদেশের চাঁদ দেখা কমিটি। তবে বাংলাদেশের কোথাও আজ চাঁদ দেখা যায়নি। ফলে জাতীয় চাঁদ দেখা কমিটি বৃহস্পতিবার পবিত্র ঈদুল ফিতর পালনের ঘোষণা দেয়। আগামীকাল বৃহস্পতিবার মধ্যপ্রাচ্যসহ বেশিরভাগ মুসলিম দেশে নানান আয়োজনে পালিত হবে ঈদ


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর