রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৪৪ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

জয়পুরহাটে বৃষ্টির আশায় সালাতুল ইসতিসকার নামাজ আদায়

জয়পুরহাট প্রতিনিধি: / ২২১ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ২৭ এপ্রিল, ২০২৪

জয়পুরহাটে বৃষ্টির আশায় নামাজ আদায় । তীব্র দাবদাহ থেকে রক্ষা পেতে মহান আল্লাহ্ তায়ালার দরবারে রহমতের বৃষ্টির আশায় ওলামা পরিষদের উদ্যোগে শনিবার সকাল ১০ টায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ সহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার নামাজ আদায় করেন মুসল্লীরা।
প্রখর রোদ, তীব্র গরম ও তাপপ্রবাহে মানুষের নাজেহাল অবস্থা। প্রচন্ড গরমে অনেকেই অসুস্থ হয়ে পড়ছেন। হাসপাতালে বাড়ছে নানান রোগীর সংখ্যা। অনেকেই দাবদাহ সহ্য করতে না পেরে হিটস্ট্রোকে আক্রান্ত হচ্ছেন । এ ছাড়াও অতিরিক্ত গরম ও রোদের প্রভাবে কৃষকদের মাঠের ফসলেরও ব্যাপক ক্ষতি সাধন হচ্ছে। এসব থেকে রক্ষা পেতেই মূলত আল্লাহ্ তায়ালার রহমতের বৃষ্টির আশায় জয়পুরহাট কেন্দ্রীয় ঈদগাহ সহ জেলার বিভিন্ন স্থানে সালাতুল ইসতিসকার আদায় করেন মুসল্লীরা। এ ছাড়াও পাঁচবিবিতে ইসতিসকার নামাজ আদায় করেছেন মুসল্লিরা।
বেলা ১১ টায় উপজেলার বড়মানিক কেন্দ্রীয় ঈদগাহে পাঁচবিবি উপজেলা ওলামা পরিষদ এ ইসতিসকার নামাজের আয়োজন করেন। রহমতের বৃষ্টির আশায় নামাজ আদায় শেষে মুসল্লিরা প্রখর রোদের মধ্যে দাঁড়িয়ে দু’হাত আকাশের দিকে তুলে আল্লার দরবারে দোয়া ও মোনাজাত করেন।
এসময় রহমতের বৃষ্টির আশায় অনেকেই কান্নায় ভেঁঙ্গে পড়েন। দেশ জাতির কল্যাণ কামনা ও বৃষ্টির জন্য ইসতিসকার নামাজের ইমামতি করেন জয়পুরহাট কেন্দ্রীয় মসজিদের পেশ ইমাম মাওলানা জোবায়ের আহম্মেদ। জেলা, উপজেলা ওলামা পরিষদের সদস্য সহ সাধারণ মুসল্লীরা ইসতিসকার এ নামাজে অংশ নেন ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর