শনিবার, ০৮ অগাস্ট ২০২৬, ০৭:৩২ অপরাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বাকেরগঞ্জে ইউএনওর বিতর্কিত কর্মকাণ্ডে নাগরিক সেবা ব্যাহত বিএম কলেজ ছাত্র ইউনিয়নের সভাপতি মারজান, সম্পাদক অর্ণব রংপুরে এসএসএস-এর উদ্যোগে জেলা প্রশাসকের নিকট ২০০০টি গাছের চারা হস্তান্তর চট্টগ্রাম নাগরিক ফোরামের প্রতিষ্ঠাবার্ষিকীতে ভার্চুয়াল আলোচনা সভা অনুষ্ঠিত “দি ওয়ান পাউন্ড জেনারেল হসপিটাল” ট্রাস্টি সিলেট-২ আসনের এমপি লুনা’র সা‌থে বৃটেনে সাক্ষাৎ বিনিময় মানবিক সংগঠন সিলেট-চট্টগ্রাম ফ্রেন্ডশিপ ফাউন্ডেশন যুক্তরাজ্য শাখা’র কমিটি গঠন রাজশাহী দুর্গাপুরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে হয়রানির অভিযোগ: তদন্তের আশ্বাস বিভাগীয় কমিশনারের বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবক দলের হরিপুর উপজেলা শাখার নতুন কমিটি গঠন আল-ইযহার আইডিয়াল মাদ্রাসায় মেধা বিকাশ, কুরআন বিতরণ ও ফলাফল প্রকাশ অনুষ্ঠান ২০২৬ অনুষ্ঠিত।

বগুড়ায় গাছ কেটে ঢাকায় গ্রেপ্তার হলেন বিএনপি নেতা

রাব্বি হাসান হৃদয় / ২৪৮ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ১৫ মে, ২০২৪

বগুড়ার গাবতলীতে সড়কের পাশের ১০টি ফলদ গাছ কেটে ফেলায় বিএনপি নেতা একিউএম ডিসেন্ট আহম্মেদ সুমনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

মঙ্গলবার (১৪ মে) রাতে ঢাকার গুলশান এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তারকৃত সুমন (৩৯) গাবতলী উপজেলার কালুডাঙ্গা গ্রামের হারুনুর রশিদের ছেলে এবং গাবতলী উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক। গাবতলীতে গ্রামের বাড়ি হলেও তিনি ঢাকায় বসবাস করতেন।গাছ কাটার ঘটনায় নেপালতলী ইউনিয়ন ভূমি উপ-সহকারী কর্মকর্তা আনিসুর রহমান বাদী হয়ে তার বিরুদ্ধে থানায় মামলা দায়ের করেন।

লাকাবাসী ও মামলা সূত্রে জানা গেছে, গাবতলী উপজেলার নেপালতলী ইউনিয়নের কালুডাঙ্গা ভিটাপাড়া সড়কের পাশে আম, বেল, চালতা ও জলপাইয়ের ১০টি ফলদ গাছ ছিল। গত ১১ মে সুমন একদল লোক নিয়ে গিয়ে আনুমানিক ২০ বছর বয়সী ওইসব গাছ কেটে ফেলেন। এলাকার লোকজন গাছ কাটায় বাধা দিতে গেলে তাদের ভয়-ভীতি দেখানো হয়। একপর্যায়ে তারা কাছ কেটে রাস্তার পাশে ফেলে রেখে চলে যায়।

এলাকাবাসী বিষয়টি উপজেলা প্রশাসনকে অবহিত করলে ইউনিয়ন ভূমি অফিসের উপসহকারী কর্মকর্তা আনিসুর রহমান সেখানে গিয়ে গাছগুলো উদ্ধার করে স্থানীয় ইউপি সদস্যের জিম্মায় রাখেন। পরে তিনি বাদী হয়ে গাছ কেটে প্রায় ১ লাখ টাকা ক্ষতির অভিযোগে মামলা দায়ের করেন।

এলাকাবাসী জানান, কালুডাঙ্গা গ্রামে সুমনের পৈতৃক বাড়ি। সেখানে তিনি একটি ৫তলা ভবন নির্মাণ করেছেন। ওই বাড়িতে যাতায়াতের জন্য কয়েক বছর আগে তিনি এলজিইডির মাধ্যমে একটি পাকা সড়ক নির্মাণ করেন। সেই সড়কটি সম্প্রসারণের জন্য তিনি আবারও উদ্যোগ নেন। এ কারণে সরকারি সড়কের পাশে থাকা গাছগুলো তিনি নিজ উদ্যোগে কেটে ফেলেন।

গাবতলী সার্কেলের সহকারী পুলিশ সুপার নিয়াজ মেহেদী জানান, বগুড়া জেলা পুলিশের গোয়েন্দা বিভাগ (ডিবি) ও গাবতলী থানা পুলিশ যৌথ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারের পর জিজ্ঞাসাবাদে তার নির্দেশে ওই গাছগুলো কাটার বিষয়টি তিনি স্বীকার করেছেন। থানায় দায়েরকৃত মামলায় বুধবার তাকে আদালতে সোপর্দ করা হয়েছে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর