বৃহস্পতিবার, ২৪ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২০ অপরাহ্ন
আজকের শিরোনাম
চরশেরপুর ইউনিয়নের ৫ নং ওয়ার্ডে মেম্বার প্রার্থী মোঃ শহিদুল ইসলাম স্বর্ণ সকলের দোয়া ও সমর্থন প্রত্যাশী শ্রীবরদীতে নবাগত উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তাকে ফুলেল শুভেচ্ছা বাকেরগঞ্জ পৌরসভাস্থ বাজারে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান নজরুল বর্ষে শিশু-কিশোরদের জন্য তুলতুলের ‘ছোটদের নজরুল’ গ্রীন টিভির সুনামগঞ্জ জেলা প্রতিনিধি হলেন সাংবাদিক আল আমিন ডিআইজির হাত থেকে সেরা চোরাচালান উদ্ধারকারী অফিসারের ক্রেস্ট নিলেন মাহমুদুল হাসান   ময়মনসিংহ রেঞ্জের শ্রেষ্ঠ তদন্তকারী অফিসার শেরপুরের আসাদুজ্জামান রাসেল ডোমার ইউনিয়নের ১ নং ওয়ার্ডে মেম্বার পদে নূর বাদশা চৌধুরী আপনাদের দোয়া ও সমর্থন প্রত্যাশী তাতিহাটি ইউনিয়নে মানবকল্যাণ ও সুশাসনের অঙ্গীকার নিয়ে চেয়ারম্যান পদপ্রার্থী মো. সেলিম মিয়া নবদিয়া অরুণ উদয় যুব সংঘের নির্বাচনে প্রচার ও প্রকাশনা সম্পাদক পদে হাফিজুল ইসলাম টেলিভিশন প্রতীকে ভোট দিয়ে সেবা করার সুযোগ দেওয়ার আহ্বান

শাহজালালে নারী কেবিন ক্রুর কাছে মিললো দুই কেজি সোনা

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২৭৬ বার দেখা হয়েছে
আপডেট: বুধবার, ২৯ মে, ২০২৪


শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে রিয়াদ থেকে আসা এসভি-৮০৪ নামের একটি বিমান থেকে স্বর্নবারসহ ১ কেজি ৯৭৯ গ্রাম সোনা জব্দ করা হয়েছে। এ সময় কেবিন ক্রু রোকেয়া খাতুনকে (৪০) গ্রেফতার করা হয়েছে।

এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ অভিযানে সোনা উদ্ধার ও নারী কেবিন ক্রুকে গ্রেফতার করা হয়।

বুধবার (২৯ মে ) সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বিমানবন্দর আর্মড পুলিশ ব্যাটালিয়নের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ জিয়াউল হক।

তিনি জানান, রিয়াদের এসভি-৮০৪ ফ্লাইটটি ২৮ মে ০১:৪৫ এ ১টা ৪৫ মিনিটের দিকে ঢাকায় অবতরণে সময় ছিল। কিন্তু ঢাকার আবহাওয়া খারাপ থাকার কারনে ফ্লাইটটি ভারতের হায়দ্রাবাদে অবতরণ করে। পরবর্তীতে ঢাকার আবহাওয়া স্বাভাবিক হলে সেখান থেকে গতকাল মঙ্গলবার রাত ১০টা ৫ মিনিটের সময় শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

জিয়াউল হক আরও জানান, গোপন তথ্যর ওপর ভিত্তি করে এপিবিএন, এনএসআই ও কাস্টমস গোয়েন্দার যৌথ উপস্থিতিতে ওই ফ্লাইটের কেবিম ক্রু রোকেয়া খাতুনকে কাস্টমস গ্রীন চ্যানেলে তল্লাশী করলে তার শরীর তল্লাশী করে ১১টি স্বর্নের বার, ৮টি স্বর্নের চুরি এবং একটি স্বর্নের চেইন পাওয়া যায়।

যার আনুমানিক ওজন ১৯৭৯ গ্রাম। অভিযুক্তের বিরুদ্ধে বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা দায়ের করা হয়েছে। তার বাড়ি সিরাজগঞ্জ বলেও জানান এপিবিএনের এই কর্মকর্তা।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর