মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ১২:১১ অপরাহ্ন
আজকের শিরোনাম
তাড়াশে মাজারে নতুন রান্নাশালা ও অজুখানা উদ্বোধন বকশীগঞ্জে পাহাড়ি ঢালুতে শিমুল আলু চাষে আগ্রহী হয়ে উঠছেন কৃষকরা। বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক যোগাযোগে নিরলসভাবে কাজ করছে ART খুলনায় সুপার হিরো ডি এ তায়েব, ফ্যান ক্লাবের উষ্ণ অভ্যর্থনা প্রবাসীদের মর্যাদা ও নতুন কালুরঘাট সেতুর কাজে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হবে: এমপি সরোয়ার আলমগীর চিকিৎসা, সাহিত্য ও ইসলামী জ্ঞানচর্চায় অনন্য ডা. মিজানুর রহমান কবি-সাহিত্যিক, ইসলামী আলোচক ও বহুমাত্রিক জ্ঞানচর্চায় উজ্জ্বল এক প্রতিভা ঝিনাইগাতী উপজেলার নলকুড়া ইউনিয়নে উন্নয়নের প্রত্যয়ে চেয়ারম্যান প্রার্থী মোঃ সালেহ আহমেদ নানিয়ারচরে আইন-শৃঙ্খলা সভা অনুষ্ঠিত : অনলাইন জুয়া প্রতিরোধে কঠোর অবস্থানের বার্তা টেকনাফ হ্নীলার ৫২ যুবক দুর্যোগ মোকাবিলায় স্বেচ্ছাসেবী ভূমিকার অঙ্গীকার করেন সিলেটের বিশ্বনাথ উপজেলার দৌলতপুর গ্রামে সরকারি রাস্তা দখল, স্থাপনা নির্মাণ, জনসাধারণের চলাচলে বাধা এবং রাস্তা বন্ধের অপচেষ্টার বিরুদ্ধে জরুরি প্রশাসনিক ও আইনগত ব্যবস্থা গ্রহণের আবেদন মাননীয় জনপ্রতিনিধি, প্রশাসনের সংশ্লিষ্ট কর্মকর্তা, রাজনৈতিক ও সামাজিক নেতৃবৃন্দ এবং প্রিয় এলাকাবাসীর দৃষ্টি আকর্ষণ করছি

বেলকুচি উপজেলা চেয়ারম্যান আমিনুল ইসলাম সরকারের সাংবাদিকদের সাথে মতবিনিময়

নিজস্ব প্রতিবেদক: / ২৭৯ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

সিরাজগঞ্জের বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার সিরাজগঞ্জ ও বেলকুচি কর্মরত সাংবাদিকের সাথে মত বিনিময় করেন।

 

বৃহস্পতিবার (৩০ মে) বিকেল ৪ টায় বেলকুচি উপজেলা অডিটোরিয়ামে বেলকুচি প্রেসক্লাবের সভাপতি আলহাজ্ব সাইদুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার।

উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার বলেন, বেলকুচি উপজেলাকে মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আমি ছাত্র জীবন থেকে রাজনীতি করি। বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি থেকে আমার জীবন শুরু। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শের রাজনীতি করি।

বঙ্গবন্ধুর কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার হাতকে শক্তিশালী করতে ও বর্তমান সরকারের উন্নয়নমূলক কর্মকান্ডের সাথে জড়িয়ে বেলকুচি উপজেলাবাসীর সেবা করতে চাই।

আমি দেশের বিভিন্ন প্রেক্ষাপটে রাজনীতি থেকে সরে যায়নি। এই কারণে জনগণ আমাকে ভালোবেসে ভোট দিয়ে নির্বাচিত করেছে। আমাকে বিপুল ভোটে নির্বাচিত করায় বেলকুচি উপজেলাবাসীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করছি। তিনি আরও বলেন, আগামী পাঁচ বছরের মধ্যে বেলকুচি উপজেলা কে একটি মডেল উপজেলা হিসেবে গড়ে তুলতে চাই।

আপনাদের সার্বিক সহযোগিতায় বেলকুচি উপজেলার তাঁত শিল্পকে বাংলাদেশের মধ্যে সবচেয়ে বড় শিল্প হিসেবে গড়ে তুলতে চাই এবং আপনাদের সহযোগিতায় আগামী প্রজন্মকে সুস্থ সুন্দরভাবে বেঁচে থাকার জন্য সকলের সহযোগিতা চাই। আপনারা সবাই আমাকে সহযোগিতা করবেন এবং আমার ভুল ত্রুটি হলে আমাকে অবগত করবেন।

এসময় আরো বক্তব্য রাখেন, বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত ভাইস চেয়ারম্যান ফারুক সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন, সিরাজগঞ্জ প্রেসক্লাবের সাবেক আহবায়ক আবদুল কুদ্দুস, সাবেক সভাপতি জাকিরুল ইসলাম, সাবেক সাধারণ সম্পাদক ফেরদৌস রবিন, সাবেক সহ-সভাপতি ইসরাইল হোসেন বাবু, সিনিয়র সাংবাদিক নুরুল ইসলাম বাবু, সাংবাদিক ইসমাইল হোসেন প্রমুখ।

মতবিনিময় সভাটি পরিচালনা করেন যমুনা টেলিভিশনের স্টাফ রিপোর্টার গোলাম মোস্তাফা রুবেল। এ সময় সিরাজগঞ্জ ও বেলকুচির প্রিন্ট ও ইলেকট্রনিকস মিডিয়ার কর্মরত সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

এরআগে সকাল সাড়ে ৯টায় উপজেলা পরিষদের দায়িত্ব গ্রহণ করেন বেলকুচি উপজেলা পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান আলহাজ্ব ইঞ্জি মো: আমিনুল ইসলাম সরকার, ভাইস চেয়ারম্যান ফারুক সরকার ও মহিলা ভাইস চেয়ারম্যান সুলতানা রাজিয়া মিলন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর