সোমবার, ১৯ জানুয়ারী ২০২৬, ০২:০১ অপরাহ্ন
আজকের শিরোনাম
প্রয়াত বীর মুক্তিযোদ্ধা মোয়াজ্জেম হোসেন মাসুদের স্মরণে দোয়া মাহফিল করেছে বন্ধুমহল সুনামগঞ্জ-১ আসনে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করল বিএনপি। ★বদলগাছীতে দিগন্তজুড়ে সরিষা ক্ষেত, মৌমাছির গুঞ্জনে মধু বিপ্লবের সম্ভাবনা ! ভূরুঙ্গামারীতে সমস্ত ব্যবসায়ীদের নিয়ে মতবিনিময় ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সাবেক প্রধানমন্ত্রী ও রাষ্ট্রপতির রুহের মাগফিরাত কামনায় দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত। দক্ষিণ রাউজানের পাঁচ ইউনিয়নের মহিলা নেতৃবৃন্দের সঙ্গে মতবিনিময় সভায় গোলাম আকবর খোন্দকার পূর্ব পালেগ্রামে ইসলামী যুব সমাজের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ ও তাফসীরুল কুরআন মাহফিল অনুষ্ঠিত ‎সুনামগঞ্জ সদর থানা পুলিশের অভিযানে বিপুল পরিমান ভারতীয় পন্যসহ ২ জন আটক সাংবাদিকতা হতে হবে দেশ ও জাতির স্বার্থে-ঈদগাঁও অনলাইন প্রেসক্লাব নেতৃবৃন্দ গ্লোবাল বাংলাদেশি অ্যালায়েন্স (জিবিএ)এর উদ্যোগে ঢাকায় উচ্চপর্যায়ের পলিসি ডায়ালগ অনুষ্ঠিত।

রাণীনগরে রাহিদ, আত্রাইয়ে এবাদুর হলেন উপজেলা চেয়ারম্যান

আতাউর শাহ্, নওগাঁ প্রতিনিধি: / ১৫২ বার দেখা হয়েছে
আপডেট: বৃহস্পতিবার, ৩০ মে, ২০২৪

নওগাঁর দুটি উপজেলা পরিষদের ৩য় ধাপে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এই দুটি উপজেলায় রাহিদ সরদার ও এবাদুর রহমান চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। ভোট গণনা শেষে বুধবার ২৯ মে রাত ১১টার দিকে বেসরকারিভাবে ভোটের ফলাফল ঘোষণা করা হয়। প্রাপ্ত ফলাফলের ভিত্তিতে রাণীনগর উপজেলা চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন উপজেলা আওয়ামীলীগের সদস্য রাহিদ সরদার। তিনি কাপ পিরিচ প্রতীকে ২৩ হাজার ৪৬৪ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী আসাদুজ্জামান কৈ মাছ প্রতীকে পেয়েছেন ১৪হাজার ৫৪৮ ভোট।

আর মহিলা ভাইস চেয়ারম্যন পদে রুমা বেগম পদ্ম ফুল প্রতীকে পেয়েছেন ৩২ হাজার ১৩৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মর্জিনা বেগম প্রজাপতি প্রতীকে ১৩ হাজার ২০ ভোট পেয়েছে। এবং পুরুষ ভাইস চেয়ারম্যন পদে প্রদ্যুৎ কুমার প্রামানিক চশমা প্রতীকে পেয়েছে ১৬ হাজার ৪১৯ ভোট। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী জারজিস হাসান টিউবওয়েল প্রতীকে ১২ হাজার ৪৮ ভোট পেয়েছে।

অপরদিকে আত্রাই উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ও বর্তমান উপজেলা চেয়ারম্যান এবাদুর রহমান বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন। তিনি কৈ মাছ প্রতীকে ২১হাজার ৪৭৬ভোট পেয়ে চতুর্থবারের মতো নির্বাচিত হয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী উপজেলা আওয়ামীলীগের সহ-সভাপতি আজিজুর রহমান পলাশ জোড়া ফুল প্রতীকে পেয়েছেন ১৩হাজার ৪৭৮ ভোট।

মহিলা ভাইস চেয়ারম্যান ফেরদৌসী চৌধুরী কলস প্রতীকে ৩৬ হাজার ৫২৯ ভোটে পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মিতু বানু ফুটবল প্রতীকে ২৯ হাজার ৯১১ভোট পেয়েছে। এবং পুরুষ ভাইস চেয়ারম্যান হাফিজুল শেখ চশমা প্রতীকে ৩৩ হাজার ২৩৩ ভোট পেয়েছেন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী মো: আফসার তালা প্রতীকে ৩২ হাজার ৮১ ভোট পেয়েছে।

তাদেরকে বেসরকারিভাবে তাদের বিজয়ী ফলাফল ঘোষণা করেন রাণীনগর ও আত্রাই উপজেলা সহকারী রিটার্নিং ও উপজেলা নির্বাহী কর্মকর্তা উম্মে তাবাসসুম ও সঞ্চিতা বিশ্বাস।

এর আগে এদিন সকাল ৮ থেকে বিকেল চারটা পর্যন্ত জেলার ওই দুই উপজেলায় শান্তিপূর্ণ ভাবে ভোটগ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

এদিকে রাণীনগর উপজেলায় ভোট পড়েছে ৪১ দশমিক ৬১ শতাংশ এবং আত্রাই উপজেলায় ৪২ দশমিক ৭৯ শতাংশ।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর