মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ১১:৩৩ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
বাকেরগঞ্জে ছাত্রদল নেতার বিরুদ্ধে বিএনপির নেতার সংবাদ সম্মেলন   রাউজান প্রেসক্লাবে সাংগঠনিক সভা অনুষ্ঠিত এসএসএস গাজীপুর জোনের বাসন এরিয়ায় সততা ও সঠিক তথ্যের ওপর গুরুত্বারোপ করে ফিল্ড অফিসারদের কর্মশালা অনুষ্ঠিত ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম ব্যর্থতাকে সাফল্যের সিঁড়ি বানিয়ে পল্লী বিদ্যুতায়ন বোর্ডের কর্মকর্তা শ্রীবরদীর তাওহীদুল ইসলাম চুয়েট-কুয়েটে সুযোগ পেয়েও বেছে নেন ভেটেরিনারি পেশা, ব্যাংক কর্মকর্তা থেকে ৪৪তম বিসিএস ভেটেরিনারি সার্জন বাকেরগঞ্জে চাঁদার দাবিতে হামলা আহত (৩) জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উপলক্ষে ঝিনাইগাতীতে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা ও পুরস্কার বিতরণ ঝিনাইগাতীতে খালেদা জিয়ার জন্মদিন উপলক্ষে জাসাসের মিলাদ ও দোয়া মাহফিল খাসরাজবাড়ি ইউনিয়ন ছাত্রলীগের মোমবাতি প্রজ্বালন

সরানো হচ্ছে শাহবাগ থানা, জানুন নতুন লোকেশন

নিজস্ব প্রতিবেদক,ঢাকা / ২১৪ বার দেখা হয়েছে
আপডেট: সোমবার, ৩ জুন, ২০২৪



রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যান এলাকা থেকে স্থানান্তর করা হচ্ছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) শাহবাগ থানা। ইন্টারকন্টিনেন্টাল হোটেলের উল্টো দিকে সাকুরা বার ও রেস্তোরাঁর পেছনে নতুন করে শাহবাগ থানা স্থাপনের অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা।

সোমবার প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

বৈঠক শেষে সচিবালয়ে ব্রিফিং করেন মন্ত্রিপরিষদ সচিব মো. মাহবুব হোসেন। তিনি বলেন, সোহরাওয়ার্দী উদ্যানে স্বাধীনতা স্তম্ভ নির্মাণ (তৃতীয় পর্যায়) (প্রথম সংশোধিত) প্রকল্প এলাকার অভ্যন্তর থেকে শাহবাগ থানা স্থানান্তরের বিষয়টি মন্ত্রিসভার নির্দেশনার জন্য বৈঠকে উপস্থাপন করা হলে মন্ত্রিসভা এ সিদ্ধান্ত দেয়।

থানা সরাতে মন্ত্রিসভায় প্রস্তাব উঠাতে হলো কেন- জানতে চাইলে মন্ত্রিপরিষদ সচিব বলেন, ‘মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়ের প্রকল্পটি বাস্তবায়নের জন্য ওই জায়গাটি দরকার। থানা সরানোর প্রস্তাব তারা করেছিল। দুই মন্ত্রণালয় একমত হতে পারছিল না, এজন্য বিষয়টি মন্ত্রিসভায় নেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব জানান, থানার জন্য সাকুরা রেস্তোরাঁর পেছনে রমনা মৌজার ৩২ নম্বর দাগে ৩৯ দশমিক ৭০ শতাংশ জায়গায় নেওয়া হবে।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর