রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৩১ পূর্বাহ্ন
আজকের শিরোনাম
ঝিনাইগাতীতে ‘রক্ত দিন, জীবন বাঁচান’ প্রীতি ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত সিংড়ায় রফিকুলকে ঘিরে অভিযোগ-পাল্টা অভিযোগ, প্রকাশ্যে দুই পক্ষের বক্তব্য নিজের ও পরিবারের নিরাপত্তা চেয়ে বিএনপি নেতার বিরুদ্ধে ডিসি-এসপির কাছে মানবাধিকারকর্মী আরমানের স্মারকলিপি ফাহিম চৌধুরী সংসদীয় স্থায়ী কমিটির সদস্য হওয়ায় মোবারক হোসেন মিন্টুর নেতৃত্বে শুভেচ্ছা ও অভিনন্দন স্মৃতির ধুলো সিংড়ায় রফিকুলের বিরুদ্ধে মামলাবাজির অভিযোগ, হয়রানির দাবি স্থানীয়দের বাকেরগঞ্জে এআই প্রযুক্তিতে ভিডিও তৈরি করে অপপ্রচারের অভিযোগ রাউজানে এয়াছিন নগরে চিশতিয়া মঞ্জিলে পবিত্র ঈদে মিলাদুন্নাবী (দঃ) উৎযাপিত রাজশাহীর মোহনপুরে র‍্যাবের অভিযানে ৪৫ লিটার চোলাই মদ উদ্ধার, পালাল তিনজন শ্রীবরদীতে হেরোইন সেবন ও বিক্রির অপরাধে তিনজনের কারাদণ্ড

নওগাঁয় ভূমি সেবা সপ্তাহের উদ্বোধন 

নওগাঁ প্রতিনিধি: / ২১০ বার দেখা হয়েছে
আপডেট: শনিবার, ৮ জুন, ২০২৪

“স্মার্ট ভূমিসেবা, স্মার্ট নাগরিক” এই প্রতিপাদ্যে নওগাঁয় ভূমিসেবা সপ্তাহের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। শনিবার দুপুরে সদর উপজেলা ভূমি কার্যালয় চত্বরে প্রধান অতিথি হিসেবে সপ্তাহের উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. গোলাম মওলা।
অনুষ্ঠানে এক আলোচনা সভা, ভূমিসেবা সপ্তাহ ২০২৪ উপলক্ষ্যে ভূমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্থ ভূমি মালিকদের মাঝে এল এ চেক বিতরণ ও সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। কোন নগদ লেনদেন ছাড়াই সম্পূর্ণ অনলাইন ভিত্তিক সেবা নিশ্চিতে ৮ জুন থেকে দেশব্যাপী শুরু হওয়া ভূমিসেবা সপ্তাহ ১৪জুন পর্যন্ত চলবে বলে জানান তারা।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার এহসানুজ্জামান, অতিরিক্ত জেলা প্রশাসক সোহেল রানা, সাবেক অধ্যক্ষ প্রফেসর শরিফুল ইসলাম খাঁন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা এস, এম, রবিন শীষ, নবনির্বাচিত সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা মাহবুবুল হক কমল, ভাইস চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা রেজাউল ইসলাম, গণমাধ্যমকর্মী, গন্যমান্য ব্যক্তি এবং উপজেলা ও ইউনিয়ন ভূমি কর্মকর্তা-কর্মচারীরা উপস্থিত ছিলেন।


আপনার মতামত লিখুন :

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর